‘ইহুদিবাদী ইসরাইলকে সেবা দিতেই দায়েশ তৈরি করেছে পাশ্চাত্য’
মার্কিন ভেটার্নস টুডে'র সম্পাদক কেভিন ব্যারেট বলেছেন, সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে পাশ্চাত্য সৃষ্টি করেছে বলে ইরানের সর্বোচ্চ নেতা যে বক্তব্য দিয়েছেন তা পুরোপুরি সত্য। তিনি বলেন, আমিও মনে করি সন্ত্রাসী গোষ্ঠীগুলো সৃষ্টির পেছনে পাশ্চাত্যের ভূমিকা রয়েছে।
এর আগে ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা আইএসআইএল পশ্চিম এশিয়া বা মধ্যপ্রাচ্য জুড়ে যে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে, তা বৃহৎ শক্তিগুলোর হস্তক্ষেপেরই ফল এবং তারা সন্ত্রাসীদেরকে এ অঞ্চলের মানুষের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে।
ব্যারেট বলেন- এ কথা সত্য যে, কৌশলগত কারণে প্রধানত ইহুদিবাদী ইসরাইলকে ভূকৌশলগত সেবা দিতে এবং মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করতে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশসহ সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সৃষ্টি করেছে পাশ্চাত্য।#
পার্সটুডে/মূসা রেজা/২৩