‘ডায়েট কোমল পানীয় ওজন কমায় না, ডেকে আনে বিপাকীয় সমস্যা’
ডায়েট কোমল পানীয় ওজন কমাতে সাহায্য তো করেই না বরং ওজন কমানোর ক্ষেত্রে বাধা দেয়। কথিত ডায়েট কোমল পানীয়তে প্রাকৃতিক চিনির বিকল্প হিসেবে কৃত্রিম মিষ্টি ব্যবহার করা হয়। শরীরের বিপাকীয় ক্রিয়ায় বিপত্তি ঘটায় এই কৃত্রিম মিষ্টি এবং এতে ওজন কমানোর ক্ষেত্রে বিপর্যয় দেখা দেয়। এ ছাড়া দেহে অন্যান্য বিপাকীয় সমস্যাও ডেকে আনে এ সব বিকল্প মিষ্টি।
মার্কিন ম্যাসাচুসেট জেনারেল হাসপাতালের গবেষকরা এ তথ্য দিয়েছেন। ডায়েট কোমল পানীয়সহ অনেক খাদ্যেই চিনির বিকল্প হিসেবে ব্যবহার হয় অ্যাসপারটেম। এতে ফিনেলালানিন নামের একটি উপাদান থাকে। ইঁদুরের ওপর পরীক্ষায় ধরা পড়েছে এটি দেহের একটি এনজাইম উৎপাদনে বাধা দেয়। টাইট টু ডায়াবেটিস বা হৃদরোগ যাদের আছে তাদের দেহে এ অবস্থা দেখা যায়।
এ ছাড়া, গবেষষণার প্রয়োজনে যে সব ইঁদুরকে অ্যাসপারটেম মেশানো পানি খাওয়ানো হয়েছে তাদের ওজন তুলনামূলক ভাবে বেড়েছে। এ ছাড়া, তাদের মধ্যে অন্য ইঁদুরের তুলনায় বেশি বিপাকীয় সমস্যাও পাওয়া গেছে।#
পার্সটুডে/মূসা রেজা/২৪