“খ্রিস্টান-বিরোধী ধর্ম হলো ইসলাম”: ট্রাম্প মনোনীত সিআইএ প্রধানের দৃষ্টিভঙ্গি
https://parstoday.ir/bn/news/world-i26644-খ্রিস্টান_বিরোধী_ধর্ম_হলো_ইসলাম_ট্রাম্প_মনোনীত_সিআইএ_প্রধানের_দৃষ্টিভঙ্গি
মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র নতুন প্রধান হিসেবে মনোনীত মাইক পোম্পেও বলেছেন, তিনি বিশ্বাস করেন মুসলমানদের মাধ্যমে ছড়িয়ে পড়া সন্ত্রাসবাদ আমেরিকার জন্য হুমকি। তিনি আরো বলেন, মুসলমানরা খ্রিস্টানদেরকে ঘৃণা করে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
নভেম্বর ২৪, ২০১৬ ১৮:৪৪ Asia/Dhaka
  • মাইক পোম্পেও
    মাইক পোম্পেও

মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র নতুন প্রধান হিসেবে মনোনীত মাইক পোম্পেও বলেছেন, তিনি বিশ্বাস করেন মুসলমানদের মাধ্যমে ছড়িয়ে পড়া সন্ত্রাসবাদ আমেরিকার জন্য হুমকি। তিনি আরো বলেন, মুসলমানরা খ্রিস্টানদেরকে ঘৃণা করে।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প পোম্পেওকে সিএআইএ’র প্রধান হিসেবে মনোনীত করেছেন।

উইসকনসিন অঙ্গরাজ্যের উইচিটায় অবস্থিত একটি চার্চে গত দু বছর আগে দেয়া এক বক্তৃতায় রিপাবলিকান দলের এ কংগ্রেসম্যান বলেছিলেন, "মুসলামান যারা ইসলামকে একমাত্র পথ হিসেবে মনে করে তারা খ্রিস্ট সমাজের জন্য বড় ধরণের হুমকি সৃষ্টি করেছে এবং তাদেরকে অবশ্যই মোকাবেলা করতে হবে।” গির্জায় যাওয়া প্রার্থনাকারীদের পোম্পেও আরো বলেছিলেন, “আমেরিকার জন্য এ হুমকি এমন ব্যক্তিদের মাধ্যমে আসছে যারা বিশ্বাস করে, ইসলামই একমাত্র পথ ও আলোর সন্ধান দিতে পারে এবং ইসলামই সব সমস্যার সমাধান।”  

তিনি বলেছিলেন, এসব জনগোষ্ঠী আরো বিশ্বাস করে, বিশ্ব ভূখণ্ড থেকে খ্রিস্টানদের নিশ্চিহ্ন করা তাদের ধর্মীয় দায়িত্ব। মুসলমানরা খ্রিস্টান ধর্মালম্বীদের ঘৃণা করে। সেই সঙ্গে তিনি এও বলেছিলেন, “ঈসা মসিহই আমাদের ত্রাণকর্তা এবং সত্যিকারভাবে আমাদের এ বিশ্বের জন্য একমাত্র সমাধান।” এছাড়া সন্ত্রাসবাদের বিরুদ্ধে ওয়াশিংটনের চলমান লড়াইকে পশ্চিমা খ্রিস্ট সমাজ এবং প্রাচ্যের ইসলামের মধ্যে যুদ্ধ বলে অভিহিত করেছিলেন পোম্পেও।#

পার্সটুডে/বাবুল আখতার/২৪