সিরিয়ায় নিহত হলো মার্কিন ১ সেনা
নভেম্বর ২৫, ২০১৬ ০৬:৩৪ Asia/Dhaka
সিরিয়ায় এক মার্কিন সেনা নিহত হয়েছে। মার্কিনিরা যখন থ্যাংকসগিভিং ডে পালন করছে তখন সেনাটি নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।
মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম বলেছে, রাকার উত্তরে আইন ইসায় বোমায় আহত হওয়ার পর সেনাটি প্রাণ হারিয়েছে। অবশ্য এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়া হয় নি।
দামেস্কের প্রতিবাদকে অগ্রাহ্য করে মার্কিন সামরিক উপদেষ্টরা সিরিয়ায় তৎপর রয়েছে। সিরিয়ান ডেমোক্রেটিক ফ্রন্টকে রাকা দখলে সক্রিয় সহযোগিতা যুগিয়ে চলেছে মার্কিন কমান্ডোবাহিনী।#
পার্সটুডে/মূসা রেজা/২৫
ট্যাগ