ন্যাটো মহড়ায় যোগ দিতে যাওয়ার পথেই অচল অত্যাধুনিক ব্রিটিশ রণতরী!
https://parstoday.ir/bn/news/world-i26656-ন্যাটো_মহড়ায়_যোগ_দিতে_যাওয়ার_পথেই_অচল_অত্যাধুনিক_ব্রিটিশ_রণতরী!
ন্যাটোর মহড়ায় যোগ দিতে যাওয়ার পথে ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ায় ব্রিটিশ রাজকীয় নৌবাহিনীর অত্যাধুনিক রণতরী এইচএমএস ডানকানকে টাগবোট দিয়ে টেনে প্লেমাউথ বন্দরে ফিরিয়ে আনা হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ২৫, ২০১৬ ০৭:৪১ Asia/Dhaka
  • ন্যাটো মহড়ায় যোগ দিতে যাওয়ার পথেই অচল অত্যাধুনিক ব্রিটিশ রণতরী!

ন্যাটোর মহড়ায় যোগ দিতে যাওয়ার পথে ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ায় ব্রিটিশ রাজকীয় নৌবাহিনীর অত্যাধুনিক রণতরী এইচএমএস ডানকানকে টাগবোট দিয়ে টেনে প্লেমাউথ বন্দরে ফিরিয়ে আনা হয়েছে।

মহড়ায় যোগ দেয়ার জন্য যাত্রা করার দু’দিন পরে ব্রিটেনের টাইপ ৪৫ ডেস্ট্রয়ারটি লজ্জাকর অবস্থায় পড়ে। অত্যাধুনিক ৪৫০০ টন যুদ্ধজাহাজে ধারাবাহিক বিদ্যুৎ বিভ্রাট ঘটে। এতে উচ্চ প্রযুক্তির রণতরী ডানকানের ইঞ্জিন বন্ধ হয়ে যায়। পাশাপাশি অস্ত্র ব্যবস্থা অকেজো হয়ে পড়লে গোলা ছোঁড়ার সক্ষমতাও হারায় এটি।

একশ’ কোটি পাউন্ড মূল্যের যুদ্ধজাহাজের মাধ্যমে নৌযুদ্ধের বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে ব্রিটেনের রাজকীয় নৌবাহিনী প্রত্যাশা করেছিল।।  বিমান এবং ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যাপক সক্ষমতা থাকা সত্ত্বেও ভূমধ্যসাগর বা পারস্য উপসাগরের মতো উষ্ণ এলাকায়  এ রণতরী নির্ভরযোগ্য সক্ষমতা দেখাতে পারে নি।

এর আগে, ২০১০ সালে একই শ্রেণির আরেক ব্রিটিশ রণতরী এইচএমএস ডারিং আটলান্টিকে বিদ্যুৎ বিভ্রাটে অচল হয়ে পড়েছিল। পরে কানাডায় নিয়ে ডারিংকে মেরামত করতে হয়েছিল।#

পার্সটুডে/মূসা রেজা/২৫