'সিরিয়ায় সরকার পরিবর্তনের নীতি থেকে সরে আসবেন ট্রাম্প!'
-
নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচন সিরিয়া যুদ্ধ বিশেষ করে দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদের রাজনৈতিক ভবিষ্যত এবং সিরিয়ার সরকারকে ক্ষমতাচ্যুত করার ব্যাপারে তার দৃষ্টিভঙ্গি বাস্তবায়নের সম্ভাবনা আগের চেয়ে আরো বেড়েছে। এছাড়া, সিরিয়া বিষয়ে মার্কিন ভূমিকা এবং দেশটির চলমান সংঘাতে কি মাত্রায় জড়িত হওয়া উচিত সে ব্যাপারে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।
ইরানের সংবাদ মাধ্যম প্রেস টিভিকে দেয়া সাক্ষাৎকারে সিরিয়া বিষয়ে ওয়াশিংটনের নীতি সম্পর্কে এমনটাই জানালেন ভেটেরানস টুডে'র সম্পাদক কেভিন ব্যারেট। তিনি বলেন, ভাড়াটে সেনাদের মাধ্যমে উসকে দেয়া সিরিয়ার সংঘাত পথ বন্ধ করার ব্যাপারে নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগ্রহ প্রকাশ করেছেন। সিরিয়ায় সরকার পরিবর্তনের মার্কিন মিশন বাস্তবায়ন করার লক্ষ্যে এসব ভাড়াটে সেনারা দেশটির বিভিন্ন এলাকায় সরকার বিরোধী লড়াইয়ে লিপ্ত রয়েছে।
তিনি আরো বলেন, "সিরিয়া বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের দৃষ্টিভঙ্গি প্রমাণ করে, সিরিয়ার গৃহযুদ্ধ অব্যাহত রাখতে যে লাখ লাখ ডলার এবং সহায়তা দেয়া হচ্ছে তা বন্ধ করতে চান তিনি। আমেরিকা ও তার মিত্র ন্যাটো এবং মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকেই মূলত এসব অর্থ আসছে। তারাই দায়েশ সৃষ্টি করেছে, তাদেরকে অস্ত্র ও অর্থ দিয়ে হৃষ্টপুষ্ট করেছে এবং একটি ভয়ানক গৃহযুদ্ধ চাপিয়ে দিয়েছে।"
কেভিন তার ভাষায় বলেন, "আমেরিকায় নতুন প্রেসিডেন্ট নির্বাচন সিরিয়া পরিস্থিতিতে নতুন মোড় নিয়েছে। কারণ নব নির্বাচিত প্রেসিডেন্ট বলেছেন, সিরিয়ায় কোনো সমস্যা সৃষ্টি করা উচিত নয় আমেরিকার। বরং দেশটিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্যে ওয়াশিংটনের উচিত রাশিয়ার পাশাপাশি সিরিয়া সংঘর্ষে জড়িত অন্যান্য দেশের সঙ্গে একসাথে কাজ করা।"#
পার্সটুডে/বাবুল আখতার/২৮