মার্কিন সিনেটে আসছে ইরান-বিরোধী বিল; কী করবেন ওবামা?
https://parstoday.ir/bn/news/world-i27085-মার্কিন_সিনেটে_আসছে_ইরান_বিরোধী_বিল_কী_করবেন_ওবামা
পরমাণু সমঝোতা সত্ত্বেও ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরো ১০ বছরের জন্য নবায়ন করার বিল নিয়ে মার্কিন সিনেটে ভোটাভুটি হতে চলেছে। চলতি সপ্তাহে এ ভোটাভুটি হবে বলে জানিয়েছেন সিনেটের সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকান দলের নেতা মিচ ম্যাকনেল।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
নভেম্বর ৩০, ২০১৬ ০৯:৩৭ Asia/Dhaka
  • সিনেটে সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকান দলের নেতা মিচ ম্যাকনেল
    সিনেটে সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকান দলের নেতা মিচ ম্যাকনেল

পরমাণু সমঝোতা সত্ত্বেও ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরো ১০ বছরের জন্য নবায়ন করার বিল নিয়ে মার্কিন সিনেটে ভোটাভুটি হতে চলেছে। চলতি সপ্তাহে এ ভোটাভুটি হবে বলে জানিয়েছেন সিনেটের সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকান দলের নেতা মিচ ম্যাকনেল।

গতকাল (মঙ্গলবার) তিনি তার ভাষায় বলেন, “ইরানের বর্তমান বিরক্তিকর ও আগ্রাসী কায়দার তৎপরতা এবং মধ্যপ্রাচ্য জুড়ে প্রভাব বিস্তারের প্রচেষ্টা ঠেকাতে এ বিল খুবই গুরুত্বপূর্ণ।”  

কিছুদিন আগে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ ইরান-বিরোধী নিষেধাজ্ঞা নবায়ন করার জন্য একটি বিল তোলে এবং সে বিলের পক্ষে ভোটে পড়ে ৪১৯টি। সে সময় মাত্র একজন সদস্য বিলের বিরোধিতা করেছেন। এখন সিনেটে বিলটি পাস হলে প্রেসিডেন্ট বারাক ওবামার সইয়ের জন্য হোয়াইট হাউজে পাঠানো হবে। তিনি বিলে সই করলে তা আইনে পরিণত হবে; অন্যথায় এটি বাতিল হয়ে যাবে। ওবামা এরইমধ্যে বলেছেন, তিনি এ ধরনের বিলে সই করবেন না।    

ইরানের বেসামরিক পরমাণু কর্মসূচি সামরিক দিকে মোড় নিয়েছে বলে ভিত্তিহীন অভিযোগ তুলে আমেরিকা ১৯৯৬ সালে তেহরানের বিরুদ্ধে ২০ বছরের জন্য নিষেধাজ্ঞা আরোপ করে। সে নিষেধাজ্ঞার মেয়াদ চলতি ২০১৬ সালে শেষ হবে। এ নিষেধাজ্ঞার কারণে বিশ্বের কোনো দেশ ইরানের জ্বালানি খাতে বড় ধরনের বিনিয়োগ করতে পারে না।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৯