তুরস্কের ছাত্রাবাসে আগুন: ১১ ছাত্রীসহ ১২ জনের মর্মান্তিক মৃত্যু
https://parstoday.ir/bn/news/world-i27091-তুরস্কের_ছাত্রাবাসে_আগুন_১১_ছাত্রীসহ_১২_জনের_মর্মান্তিক_মৃত্যু
তুরস্কের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ আদানার একটি ছাত্রাবাসে আগুন ধরে অন্তত ১২ জন মারা গেছে। নিহতদের মধ্যে ১১ জন ১০ থেকে ১৬ বছরে বয়সী ছাত্রী এবং একজন মধ্যবয়সী মহিলা রয়েছেন। মধ্যবয়সী মহিলা ওই ছাত্রাবাসের কেয়ারটেকার ছিলেন বলে জানানো হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ৩০, ২০১৬ ০৯:৫১ Asia/Dhaka
  • তুরস্কের ছাত্রাবাসে আগুন: ১১ ছাত্রীসহ ১২ জনের মর্মান্তিক মৃত্যু

তুরস্কের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ আদানার একটি ছাত্রাবাসে আগুন ধরে অন্তত ১২ জন মারা গেছে। নিহতদের মধ্যে ১১ জন ১০ থেকে ১৬ বছরে বয়সী ছাত্রী এবং একজন মধ্যবয়সী মহিলা রয়েছেন। মধ্যবয়সী মহিলা ওই ছাত্রাবাসের কেয়ারটেকার ছিলেন বলে জানানো হয়েছে।

এদিকে, তিন তলা ছাত্রাবাস থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করে কয়েকজন ছাত্রী আহত হয়েছে। এ ছাড়া, জ্বলন্ত ছাত্রাবাস থেকে অন্তত ২৪ ছাত্রীকে উদ্ধার করা হয়েছে এবং তাদেরকে সবাইকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। অবশ্য তাদের কারো অবস্থাই মারাত্মক নয় বলে জানানো হয়েছে।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূচনা হয়েছে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে।  নিচ তলার একটি বৈদ্যুতিক মিটার থেকে আগুনের সূচনা হয়ে কাঠের প্যানেল এবং কার্পেটের মধ্য দিয়ে তা দ্রুত গোটা ভবনে ছড়িয়ে পড়ে।#

পার্সটুডে/মূসা রেজা/৩০