মার্কিন পতাকায় আবারও আগুন দিয়ে ট্রাম্পের হুমকি প্রত্যাখ্যান
https://parstoday.ir/bn/news/world-i27145-মার্কিন_পতাকায়_আবারও_আগুন_দিয়ে_ট্রাম্পের_হুমকি_প্রত্যাখ্যান
আমেরিকার পতাকা পোড়ানোর বিরুদ্ধে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকিকে প্রত্যাখ্যান করে পুনরায় আরও বহু পতাকায় আগুন দিয়েছে নিউ ইয়র্কের প্রতিবাদী জনতা।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
নভেম্বর ৩০, ২০১৬ ১৬:৩৩ Asia/Dhaka
  • মার্কিন পতাকায় আবারও আগুন দিয়ে ট্রাম্পের হুমকি প্রত্যাখ্যান

আমেরিকার পতাকা পোড়ানোর বিরুদ্ধে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকিকে প্রত্যাখ্যান করে পুনরায় আরও বহু পতাকায় আগুন দিয়েছে নিউ ইয়র্কের প্রতিবাদী জনতা।

ট্রাম্পের মালিকানাধীন ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেল অ্যান্ড টাওয়ারের সামনে সমবেত হয়ে তারা পতাকায় আগুন দেয় এবং ট্রাম্পকে ফ্যাসিবাদী হিসেবে আখ্যায়িত করে বিভিন্ন শ্লোগান দেয়।

মার্কিন পতাকায় আগুন দেয়ার কর্মসূচির আয়োজন করেছিল 'নিউ ইয়র্ক সিটি রেভ্যুলোশন ক্লাব'। গতকাল মঙ্গলবার এক টুইটার বার্তায় ট্রাম্প মার্কিন পতাকা পোড়ালে শাস্তি হিসেবে এক বছরের জেল বা নাগরিকত্ব বাতিলের প্রস্তাব করেন। বিষয়টি সংবিধানের সংশোধনীর মাধ্যমে করা হবে বলেও তিনি জানান।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পর ট্রাম্পবিরোধী বিক্ষোভে পতাকা পোড়ান আন্দোলনকারীরা। এছাড়া গত ১০ নভেম্বর থেকে ম্যাসাচুসেটসের হ্যাম্পশায়ার কলেজ তাদের ক্যাম্পাসে যুক্তরাষ্ট্রের পতাকা ওড়ানো বন্ধ করে দিয়েছে। এরপরই এ প্রস্তাবের কথা জানালেন ট্রাম্প।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৩০