১,৭৫০ সন্ত্রাসী ইউরোপে ফিরে হুমকি সৃষ্টি করেছে: প্রতিবেদন
https://parstoday.ir/bn/news/world-i27748-১_৭৫০_সন্ত্রাসী_ইউরোপে_ফিরে_হুমকি_সৃষ্টি_করেছে_প্রতিবেদন
ইরাক ও সিরিয়ায় সন্ত্রাসী তৎপরতার পর ১,৭৫০ সন্ত্রাসী ইউরোপে ফিরে গেছে। এদের মধ্যে কেউ কেউ এখন তাদের নিজ ভূখণ্ডে হামলা চালাতে পারে বলে এক প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ০৮, ২০১৬ ১৩:৫২ Asia/Dhaka
  • ১,৭৫০ সন্ত্রাসী ইউরোপে ফিরে হুমকি সৃষ্টি করেছে: প্রতিবেদন

ইরাক ও সিরিয়ায় সন্ত্রাসী তৎপরতার পর ১,৭৫০ সন্ত্রাসী ইউরোপে ফিরে গেছে। এদের মধ্যে কেউ কেউ এখন তাদের নিজ ভূখণ্ডে হামলা চালাতে পারে বলে এক প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

গত শুক্রবার ইউরোপীয় ইউনিয়নের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে পেশ করা এক প্রতিবেদনে সংস্থাটির সন্ত্রাস-বিরোধী সেলের প্রধান সমন্বয়ক গিলস দি কেরেসভ বলেছেন, অন্তত ১,৭৫০ তাকফিরি সন্ত্রাসী ইউরোপ ভূখণ্ডে হয়ত ফিরে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এখনো ২,০০০ থেকে ২,৫০০ অর্থ্যাৎ ৫০ ভাগ সন্ত্রাসী যুদ্ধক্ষেত্রে লড়াই করছে। এছাড়া, ১৫ থেকে ২০ ভাগ সন্ত্রাসী লড়াইয়ের ময়দানে নিহত হয়েছে। সেখানে বলা হয়েছে, "বিদেশী মদদপুষ্ট সন্ত্রাসীদের মধ্যে যারা ফিরে এসেছে তাদের মধ্যে দু'টি দল রয়েছে। এদের মধ্যে একটি অংশ সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে নিজেদেরকে সম্পূর্ণভাবে প্রত্যাহার করে নিয়েছে। আরেকটি অংশ নির্দিষ্ট কিছু মিশন দিয়ে তাদেরকে ইউরোপে ফেরত পাঠানো হয়েছে। এ দলটিই মারাত্মক হুমকি ও উদ্বেগ সৃষ্টি করেছে।"

প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়েছে, কিছু ইউরোপীয় নারী এবং শিশু যারা দায়েশের নিয়ন্ত্রিত এলাকায় জন্ম গ্রহণ করেছে বা বড় হয়েছে তারা উগ্র তাকফিরি মতাদর্শে প্রভাবিত হয়ে পড়েছে এবং তাদের কাছ থেকে বড় ধরণের হুমকি আসতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।#

পার্সটুডে/বাবুল আখতার/৮