জাতিসংঘের নয়া মহাসচিব হিসেবে শপথ নিলেন অ্যান্টোনিও গুটারেজ
https://parstoday.ir/bn/news/world-i28096-জাতিসংঘের_নয়া_মহাসচিব_হিসেবে_শপথ_নিলেন_অ্যান্টোনিও_গুটারেজ
পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী অ্যান্টোনিও গুটারেজ জাতিসংঘের নবম মহাসচিব হিসেবে শপথ নিয়েছেন। সোমবার জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পিটার থমসন নিউ ইয়র্কে তাকে শপথবাক্য পাঠ করান।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ১৩, ২০১৬ ০৪:৪৩ Asia/Dhaka
  • বিদায়ী মহাসচিব বান কি মুন (বামে) ও নয়া মহাসচিব অ্যান্টোনিও গুটারেজ
    বিদায়ী মহাসচিব বান কি মুন (বামে) ও নয়া মহাসচিব অ্যান্টোনিও গুটারেজ

পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী অ্যান্টোনিও গুটারেজ জাতিসংঘের নবম মহাসচিব হিসেবে শপথ নিয়েছেন। সোমবার জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পিটার থমসন নিউ ইয়র্কে তাকে শপথবাক্য পাঠ করান।

২০১৭ সালের ১ জানুয়ারি থেকে বর্তমান মহাসচিব বান কি মুনের স্থলাভিষিক্ত হবেন তিনি। ৬৭ বছর বয়সি গুটারেজ হচ্ছেন প্রথম কোনো সরকার প্রধান যিনি জাতিসংঘের মহাসচিব হলেন।

গুটারেজ শপথ নেয়ার আগে সাধারণ পরিষদের ১৯৩ সদস্য দেশ বিদায়ী মহাসচিব বান কি মুনের প্রতি সম্মান জানায়।

১৯৯৫ থেকে ২০০২ সাল পর্যন্ত পর্তুগালের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন গুটারেজ। এ ছাড়া, ২০০৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত তিনি জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার প্রধানের দায়িত্ব পালন করেন।

জাতিসংঘের মহাসচিব হিসেবে শপথ নেয়ার পর গুটারেজ বলেছেন, তিনি বিশ্বের মানুষের মানবীয় মর্যাদা সমুন্নত রাখার জন্য কাজ করবেন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৩