নেদারল্যান্ডে ট্যাংক পাঠিয়ে রাশিয়াকে কঠোর বার্তা দিচ্ছে আমেরিকা
https://parstoday.ir/bn/news/world-i28516-নেদারল্যান্ডে_ট্যাংক_পাঠিয়ে_রাশিয়াকে_কঠোর_বার্তা_দিচ্ছে_আমেরিকা
আমেরিকা নেদারল্যান্ডে ট্যাংক এবং সামরিক যানের বহর পাঠানো শুরু করেছে। নেদারল্যান্ডের আইগেলশোভেন গ্রামের একটি অস্ত্রগুদামে এ সব ট্যাংক রাখা হবে। রাশিয়ার কথিত সম্ভাব্য হামলা ঠেকাতে শীতল যুদ্ধের পর ইউরোপে ন্যাটো যে অস্ত্র মজুদ গড়ে তুলছে তার অংশ হিসেবে এ সব ট্যাংক সেখানে পাঠানো হচ্ছে। আর এর মাধ্যমে রাশিয়াকে কঠোর বার্তা দেয়া হচ্ছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ১৭, ২০১৬ ১৯:০২ Asia/Dhaka
  • নেদারল্যান্ডে ট্যাংক পাঠিয়ে রাশিয়াকে কঠোর বার্তা দিচ্ছে আমেরিকা

আমেরিকা নেদারল্যান্ডে ট্যাংক এবং সামরিক যানের বহর পাঠানো শুরু করেছে। নেদারল্যান্ডের আইগেলশোভেন গ্রামের একটি অস্ত্রগুদামে এ সব ট্যাংক রাখা হবে। রাশিয়ার কথিত সম্ভাব্য হামলা ঠেকাতে শীতল যুদ্ধের পর ইউরোপে ন্যাটো যে অস্ত্র মজুদ গড়ে তুলছে তার অংশ হিসেবে এ সব ট্যাংক সেখানে পাঠানো হচ্ছে। আর এর মাধ্যমে রাশিয়াকে কঠোর বার্তা দেয়া হচ্ছে।

নেদারল্যান্ডের দক্ষিণপূর্বাঞ্চলীয় গ্রাম আইগেলশোভেনের ছয়টি স্থাপনায় ট্যাংক, সাঁজোয়া যান এবং কামানসহ এক হাজার ছয়শ’ সামরিক যানের মজুদ গড়ে তুলছে ন্যাটো। স্থানটি বেলজিয়াম এবং জার্মান সীমান্তের কাছে অবস্থিত। ১৯৮৫ সালে শীতল যুদ্ধের সময় এ স্থাপনা চালু করা হয়েছিল। সম্ভাব্য সোভিয়েত হামলার বিরুদ্ধে মহড়ার কাজে এ স্থাপনা সে সময়ে ব্যবহার করেছে মার্কিন সেনাবাহিনী।

এদিকে, নেদারল্যান্ড ছাড়াও পোল্যান্ড, বেলজিয়াম এবং জার্মানির অস্ত্র মজুদাগারগুলো পুনরায় চালু করার পরিকল্পনা নিয়েছে ন্যাটো।# 

পার্সটুডে/মূসা রেজা/১৭