‘উ কোরিয়ার পরমাণু ক্ষেপণাস্ত্র গোটা আমেরিকা ও ইউরোপে আঘাত হানতে পারবে’
https://parstoday.ir/bn/news/world-i28522-উ_কোরিয়ার_পরমাণু_ক্ষেপণাস্ত্র_গোটা_আমেরিকা_ও_ইউরোপে_আঘাত_হানতে_পারবে’
উত্তর কোরিয়ার পরমাণু ক্ষেপণাস্ত্র আমেরিকা এবং ইউরোপে আঘাত হানতে পারবে। দক্ষিণ কোরিয়ার সরকারি ব্রিফিংয়ের সময় এ তথ্য দেয়া হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ১৭, ২০১৬ ২০:১০ Asia/Dhaka
  • ‘উ কোরিয়ার পরমাণু ক্ষেপণাস্ত্র গোটা আমেরিকা ও ইউরোপে আঘাত হানতে পারবে’

উত্তর কোরিয়ার পরমাণু ক্ষেপণাস্ত্র আমেরিকা এবং ইউরোপে আঘাত হানতে পারবে। দক্ষিণ কোরিয়ার সরকারি ব্রিফিংয়ের সময় এ তথ্য দেয়া হয়েছে।

উত্তর কোরিয়ার রকেট কয়েক হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে পারে বলে খবর প্রচারিত হওয়ার পরই এ তথ্য প্রকাশ করা হলো। সিউলের উত্তর কোরিয়া সংক্রান্ত পারমাণবিক ব্যুরোর প্রধান লি সাং-হা বলেছেন, আগে যা বলা হয়েছিল পিয়ংইয়ংয়ের পরমাণু ক্ষেপণাস্ত্র তার চেয়ে অনেক বেশি পথ পাড়ি দিতে পারবে। ইউরোপসহ গোটা আমেরিকা এ ক্ষেপণাস্ত্রের পাল্লায় রয়েছে বলেও জানান তিনি।

উত্তর কোরিয়ার কেএন-০৮ ক্ষেপণাস্ত্র ১২ হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে পারে। অর্থাৎ গোটা ইউরোপ এর আওতায় পড়েছে এবং এ ক্ষেপণাস্ত্রে উন্নয়ন এখনো চলছে।

এদিকে সেইন্ট অ্যান্ড্রু বিশ্ববিদ্যালয়ের এশিয় নিরাপত্তা বিষয়ক বিশেষজ্ঞ ক্রিস ওগডেন বলেন, উত্তর কোরিয়া সম্পর্কে এ তথ্য সম্ভাব্য পরমাণু হামলার পরিধি আরো বাড়িয়ে দিয়েছে।

অবশ্য তিনি আরো দাবি করেন, পিয়ংইয়ংয়ের প্রধান শক্র দক্ষিণ কোরিয়া, আমেরিকা ও জাপান এ অবস্থায় ইউরোপকে কেনো ক্ষেপণাস্ত্রের পাল্লায় নিয়ে আসছে উত্তর কোরিয়া তা স্পষ্ট নয়।#   

পার্সটুডে/মূসা রেজা/১৮