ইস্তাম্বুলের নাইটক্লাবের হামলায় জড়িত বন্দুকধারী নিহত
-
ঘটনাস্থল ত্যাগ করছে তুর্কি পুলিশ
ইস্তাম্বুলের রেইনা নাইটক্লাবের হামলায় জড়িত বন্দুকধারী নিহত হয়েছে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদ মাধ্যমগুলো এ খবর দিয়েছে।
পুলিশ ঘটনাস্থল ত্যাগ করতে শুরু করেছে বলেও রেইনা থেকে পাওয়া খবরে বলা হয়েছে। ইস্তাম্বুলের বেসিকতাস এলাকায় রেইনা অবস্থিত।
এর আগের খবরে বলা হয়েছে, রোববার শেষরাতে সান্তা ক্লজের পোশাক পরে বন্দুকধারী রেইনা নাইট ক্লাবে হামলায় চালায়। ক্লাবে ঢোকার আগে সে একজন পুলিশ কর্মকর্তা এবং একজন বেসামরিক ব্যক্তিকে হত্যা করে। এরপর নাইট ক্লাবে ইংরেজি নববর্ষ উদযাপনরত ব্যক্তিদের ওপর নির্বিচারে গুলি চালাতে থাকে। হামলাকারীর হাতে কালাশনিকভ অ্যাসাল্ট রাইফেল ছিল বলে জানানো হয়েছে।
হামলায় অন্তত ৩৯ জন নিহত এবং ৬৯ আহত হয়েছে। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী। হামলার সময় নাইটক্লাবে ৫০০ থেকে ৬০০ মানুষ ইংরেজি নববর্ষ উদযাপনের জন্য উপস্থিত হয়েছিলেন।
বসফরাস প্রণালীর ইউরোপীয় অঞ্চলে এটি অবস্থিত। ঘটনার সময় অনেকেই বসফরাস প্রণালীতে ঝাঁপিয়ে পড়ে প্রাণে রক্ষা পেয়েছেন। পুলিশ পরে তাদের উদ্ধার করেছে।#
পার্সটুডে/মূসা রেজা/১