পাকিস্তানের প্রতি পরোক্ষ হুঁশিয়ারি উচ্চারণ করলেন ট্রাম্পের দলের সদস্য
https://parstoday.ir/bn/news/world-i30019-পাকিস্তানের_প্রতি_পরোক্ষ_হুঁশিয়ারি_উচ্চারণ_করলেন_ট্রাম্পের_দলের_সদস্য
মার্কিন নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ায় নিযুক্ত দলের সদস্য শাহলাব কুমার পাকিস্তানের প্রতি পরোক্ষ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। পাকিস্তানের নাম উল্লেখ না করে তিনি বলেন, মার্কিন নব নির্বাচিত প্রেসিডেন্ট ভারতের প্রতিবেশী দেশগুলোর দ্বৈত ভূমিকা সহ্য করবেন না।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
জানুয়ারি ০৩, ২০১৭ ২১:২৪ Asia/Dhaka
  • পাকিস্তানের প্রতি পরোক্ষ হুঁশিয়ারি উচ্চারণ করলেন ট্রাম্পের দলের সদস্য

মার্কিন নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ায় নিযুক্ত দলের সদস্য শাহলাব কুমার পাকিস্তানের প্রতি পরোক্ষ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। পাকিস্তানের নাম উল্লেখ না করে তিনি বলেন, মার্কিন নব নির্বাচিত প্রেসিডেন্ট ভারতের প্রতিবেশী দেশগুলোর দ্বৈত ভূমিকা সহ্য করবেন না।

ভারতীয় বংশোদ্ভূত মার্কিন শিল্পপতি শাহলাব কুমার দিল্লিতে আরো বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে ওয়াশিংটন এবং ভারত উভয়ই প্রতিরক্ষা সহযোগিতা বিনিময় করবে। তিনি বলেন, বন্ধুদের মধ্যে  প্রতিরক্ষা সহযোগিতা চমৎকার থাকতে হবে এবং বাস্তবেও তাই ঘটছে। অবশ্য সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে এটি নাটকীয় ভাবে আরো ত্বরান্বিত হবে বলে জানান তিনি। এ ছাড়া, শাহলাব বলেন, ট্রাম্প একটি নীতি খুবই পরিষ্কার করেছেন আর তা হলো, ভারতের প্রতিবেশীদের দ্বৈত ভূমিকা সহ্য করবেন না তিনি।

তিনি বলেন, ট্রাম্প দায়িত্ব নেয়ার প্রথম বছরে ভারতের সঙ্গে বাণিজ্য বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করেছেন। বাৎসরিক ১০০ বিলিয়নের বাণিজ্যকে ৩০০ বিলিয়নে নিয়ে যাওয়া হবে উল্লেখ করে তিনি বলেন, এটা সবপক্ষের জন্য সুফলদায়ী হবে।#

পার্সটুডে/মূসা রেজা/৩