‘সিরিয়ার অর্থনৈতিক অবকাঠামো ধ্বংস করছে মার্কিন জোট’
https://parstoday.ir/bn/news/world-i30106-সিরিয়ার_অর্থনৈতিক_অবকাঠামো_ধ্বংস_করছে_মার্কিন_জোট’
রাশিয়া অভিযোগ করেছে, মার্কিন নেতৃত্বাধীন কথিত আন্তর্জাতিক জোট সিরিয়ায় তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীর তেল উৎপাদন স্থাপনাগুলোতে বোমা হামলা না করে বরং দেশটির অর্থনৈতিক স্থাপনাগুলোর ওপর একের পর এক বোমা বর্ষণ করছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ০৪, ২০১৭ ২০:২৬ Asia/Dhaka
  • ‘সিরিয়ার অর্থনৈতিক অবকাঠামো ধ্বংস করছে মার্কিন জোট’

রাশিয়া অভিযোগ করেছে, মার্কিন নেতৃত্বাধীন কথিত আন্তর্জাতিক জোট সিরিয়ায় তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীর তেল উৎপাদন স্থাপনাগুলোতে বোমা হামলা না করে বরং দেশটির অর্থনৈতিক স্থাপনাগুলোর ওপর একের পর এক বোমা বর্ষণ করছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগর কোনাশেংকভ আজ (বুধবার) এ মন্তব্য করেছেন। রাশিয়া সিরিয়ায় “পোড়ামাটি নীতি” অনুসরণ করছে বলে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ পরিচালক জন ব্রেনান বক্তব্য দেয়ার কয়েক ঘণ্টার মধ্যেই এ বিবৃতি দিলেন কোনাশেংকভ।

তিনি বলেন, ব্রেনান ভালো করেই জানেন, রাশিয়া অভিযানে নামার অনেক আগে থেকেই মার্কিন নেতৃত্বাধীন জোট পর্যায়ক্রমে সিরিয়ার অর্থনৈতিক অবকাঠামো ধ্বংস করছিল। সিরিয়ার বৈধ সরকারকে দুর্বল করার জন্যেই এ কাজ করা হয়েছিল। এতে লাখ লাখ শরণার্থীর বোঝা বেসামরিক জনগোষ্ঠীর ওপর চাপিয়ে দেয়ার বিষয়টি নিয়েও কোনো পরোয়া করা হয় নি বলে জানান তিনি।

এছাড়া, মার্কিন নেতৃত্বাধীন জোট দায়েশের তেল স্থাপনাকে তাদের বোমা হামলার লক্ষ্যবস্তু করছে না বলে অভিযোগ করেন তিনি। কোনাশেংকভ বলেন, বিস্ময়করভাবে এ জোট দায়েশ অধিকৃত তেল স্থাপনায় হামলা করে নি। এতে দায়েশ প্রতি মাসে কোটি কোটি ডলারের অবৈধ তেল বাণিজ্যের সুযোগ পেয়েছে। পাশাপাশি গোটা পৃথিবীর সন্ত্রাসীদেরও দায়েশ জড়ো করতে সক্ষম হয়েছে।

সিরিয়ায় যা করেছে সে জন্য আজ হোক বা কাল হোক আমেরিকাকে জবাবদিহি করতে হবে বলেও জানান তিনি।#

পার্সটুডে/মূসা রেজা/৪