সিরিয়া থেকে চলে গেছে রুশ এসইউ-২৪, এসেছে এসইউ-২৫ যুদ্ধবিমান
https://parstoday.ir/bn/news/world-i30796-সিরিয়া_থেকে_চলে_গেছে_রুশ_এসইউ_২৪_এসেছে_এসইউ_২৫_যুদ্ধবিমান
রাশিয়া বলেছে, সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ লাতাকিয়ার হেমেইমিম বিমানঘাঁটি থেকে ছয়টি সুখোই এসইউ-২৪ যুদ্ধবিমান সরিয়ে আনা হয়েছে। এর বদলে রুশ ওই ঘাঁটিতে চারটি সুখোই এসইউ-২৫ যুদ্ধবিমান পাঠানো হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ১২, ২০১৭ ১৮:২১ Asia/Dhaka
  • রুশ এসইউ-২৫ যুদ্ধবিমান (গত ১৬ মার্চের ছবি)
    রুশ এসইউ-২৫ যুদ্ধবিমান (গত ১৬ মার্চের ছবি)

রাশিয়া বলেছে, সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ লাতাকিয়ার হেমেইমিম বিমানঘাঁটি থেকে ছয়টি সুখোই এসইউ-২৪ যুদ্ধবিমান সরিয়ে আনা হয়েছে। এর বদলে রুশ ওই ঘাঁটিতে চারটি সুখোই এসইউ-২৫ যুদ্ধবিমান পাঠানো হয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগোর কোনাশেনকভ আজ (বৃহস্পতিবার) এ কথা জানিয়েছেন। তিনি বলেন, ঘাঁটি থেকে ছয়টি বিমান উড়ে রাশিয়ায় ফিরে গেছে। এছাড়া, সিরিয়া থেকে রুশ অন্যান্য বিমান এবং কারিগরি কর্মীদেরও ভবিষ্যতে সরিয়ে আনা হবে।

পর্যায়ক্রমিক মোতায়েনের অংশ হিসেবে আধুনিক নেভিগেশন ব্যবস্থাসমৃদ্ধ চারটি সুখোই এসইউ-২৫ বিমান ওই ঘাঁটিতে পাঠানো হয়েছে বলে জানান তিনি। 

গোটা সিরিয়ায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার প্রেক্ষাপটে দেশটিতে সামরিক উপস্থিতি কমিয়ে আনা হবে বলে ডিসেম্বরে ঘোষণা দিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।#

পার্সটুডে/মূসা রেজা/১২