বিশ্ব অর্থনৈতিক ফোরামে আমন্ত্রণ পেলেন রাহিল: সন্ত্রাসবাদ প্রসঙ্গে ভাষণ দেবেন
-
অবসরপ্রাপ্ত জেনারেল রাহিল শরীফ(ফাইল ছবি)
পাকিস্তানের সাবেক সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফকে দাভোসের বিশ্ব অর্থনৈতিক ফোরাম বা ডব্লিউএফ’এ আমন্ত্রণ জানানো হয়েছে। সন্ত্রাসবাদ বিরোধী লড়াই নিয়ে আলোচনার জন্য তাকে আমন্ত্রণ জানানো হয়।
রাহিলকে আমন্ত্রণ জানানোর বিষয়টি নিশ্চিত করেছেন ডব্লিইএফ’য়ের এক মুখপাত্র। চলতি মাসের ১৭ তারিখে ফোরামের দুই অধিবেশনে সন্ত্রাসবাদ এবং ডিজিটাল যুগ শীর্ষক বিষয়ের ওপর ভাষণ দেবেন তিনি।
বৈঠকে পাক প্রতিনিধি দলে নেতৃত্ব দিবেন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। এই প্রথম পাকিস্তানের কোনো সাবেক সেনাপ্রধানকে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকে ভাষণ দেয়ার আমন্ত্রণ জানানো হলো। আর আগে পাকিস্তানের সাবেক সেনাপ্রধান জেনারেল পারভেজ মুশাররফ এ বৈঠক ভাষণ দিয়েছেন। তবে সে সময়ে তিনি পাকিস্তানের রাষ্ট্রপ্রধান হিসেবে ভাষণ দিয়েছিলেন।#
পার্সটুডে/মূসা রেজা/১৪