পাক-ভারত পরমাণু যুদ্ধের বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করল আমেরিকা
https://parstoday.ir/bn/news/world-i31099-পাক_ভারত_পরমাণু_যুদ্ধের_বিষয়ে_হুঁশিয়ারি_উচ্চারণ_করল_আমেরিকা
পাকিস্তান ও ভারতের মধ্যে আঞ্চলিক সংঘাতের ক্ষেত্রে পরমাণু বোমা ব্যবহার হতে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আমেরিকার বিদায়ী ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
জানুয়ারি ১৬, ২০১৭ ০৮:২৯ Asia/Dhaka
  • আমেরিকার বিদায়ী ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন
    আমেরিকার বিদায়ী ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন

পাকিস্তান ও ভারতের মধ্যে আঞ্চলিক সংঘাতের ক্ষেত্রে পরমাণু বোমা ব্যবহার হতে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আমেরিকার বিদায়ী ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন।

ওয়াশিংটনের কার্নেগি এনডাওমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিস-এ দেয়া ভাষণে তিনি আরো বলেছেন, কেবল উত্তর কোরিয়া নয় বরং রাশিয়া, পাকিস্তান এবং অন্যান্য দেশ বিরূপ পদক্ষেপ নিচ্ছে। এতে ইউরোপ, দক্ষিণ এশিয়া বা পূর্ব এশিয়ার আঞ্চলিক সংঘাতে পরমাণু অস্ত্র ব্যবহারের ঝুঁকি বাড়ছে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

মার্কিন পরবর্তী প্রশাসন এ বিপদ কাটানোর চেষ্টা করবে এবং পরমাণু অস্ত্র কমাতে বিশ্বে ঐকমত্য তৈরির ক্ষেত্রে নেতৃত্ব দেবে বলে আশা করেন জো বাইডেন।

অবশ্য বাইডেনের এ ভাষণে ইহুদিবাদী ইসরাইলের অবৈধ পরমাণু কর্মসূচি নিয়ে কোনো কথাই বলা হয়নি। এছাড়া, তেল আবিবের ব্যাপক পরমাণু অস্ত্র ভাণ্ডারের কথা ভুলেও উচ্চারণ করেন নি তিনি।#

পার্সটুডে/মূসা রেজা/১৬