পাকিস্তান কখনই ভারতের আধিপত্য মেনে নেবে না: সারতাজ আজিজ
https://parstoday.ir/bn/news/world-i31108-পাকিস্তান_কখনই_ভারতের_আধিপত্য_মেনে_নেবে_না_সারতাজ_আজিজ
পাকিস্তানের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ বলেছেন, তার দেশ কখনই ভারতের আধিপত্য মেনে নেবে না। তিনি আরো বলেন, কাশ্মির নিয়ে আলোচনা না হলে ভারতের সঙ্গে কোনো সংলাপ হতে পারে না।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
জানুয়ারি ১৬, ২০১৭ ০৮:৫৩ Asia/Dhaka
  • সারতাজ আজিজ
    সারতাজ আজিজ

পাকিস্তানের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ বলেছেন, তার দেশ কখনই ভারতের আধিপত্য মেনে নেবে না। তিনি আরো বলেন, কাশ্মির নিয়ে আলোচনা না হলে ভারতের সঙ্গে কোনো সংলাপ হতে পারে না।

পাকিস্তানে ডন নিউজ চ্যানেলের সঙ্গে আলোচনার সময় এসব কথা বলেন তিনি। সারতাজ দাবি করেন,  ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে হিজবুল মুজাহিদিনের নেতা বুরহান ওয়ানি নিহত হওয়ার পর নিয়ন্ত্রণ রেখার সমস্যা তুলে ধরে ভারত। পাশাপাশি সন্ত্রাসবাদ নিয়ে উত্তেজনাকর বক্তব্য দেয়।

এক প্রশ্নের জবাবে চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর বা সিপিইসি’তে ভারতের যোগ দেয়ার বিষয়েও কথা বলেন সারতাজ। তিনি বলেন, সিপিইসি প্রকল্পের আওতায় অবকাঠামো উন্নয়নে যেকোনো দেশ ‘সাব-কন্ট্রাক্টর’ হিসেবে যোগ দিতে পারে। এ ধরণের সব অনুরোধ আলাদাভাবে পর্যালোচনা করে দেখতে চীন এবং পাকিস্তান সম্মত হয়েছে বলেও জানান তিনি।#

পার্সটুডে/মূসা রেজা/১৬