ইইউ’র ১৪ দেশের সন্ত্রাসবাদ বিরোধী আইন মুসলমান বিরোধী: অ্যামনেস্টি
https://parstoday.ir/bn/news/world-i31222-ইইউ’র_১৪_দেশের_সন্ত্রাসবাদ_বিরোধী_আইন_মুসলমান_বিরোধী_অ্যামনেস্টি
ইউরোপীয় ইউনিয়নভুক্ত ১৪টি দেশ সন্ত্রাসবাদ বিরোধী যে আইন গ্রহণ করেছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তাকে 'মুসলমান এবং শরণার্থীদের প্রতি বৈষম্যমূলক' হিসেবে অভিহিত করেছে।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
জানুয়ারি ১৭, ২০১৭ ২১:১৩ Asia/Dhaka
  • এক বেলা খাবারের আশায় হিমাংকের নিচে তাপমাত্রা উপেক্ষা করে বেলগ্রেডে দাঁড়িয়ে আছে শরণার্থীরা
    এক বেলা খাবারের আশায় হিমাংকের নিচে তাপমাত্রা উপেক্ষা করে বেলগ্রেডে দাঁড়িয়ে আছে শরণার্থীরা

ইউরোপীয় ইউনিয়নভুক্ত ১৪টি দেশ সন্ত্রাসবাদ বিরোধী যে আইন গ্রহণ করেছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তাকে 'মুসলমান এবং শরণার্থীদের প্রতি বৈষম্যমূলক' হিসেবে অভিহিত করেছে।

আজ (মঙ্গলবার) এক বিবৃতিতে অ্যামনেস্টি জানিয়েছে, এই আইন গ্রহণ করার মধ্য দিয়ে লাগামহীন সরকারি নজরদারির শিকার হবে জনগণ। এ ছাড়া, ইউরোপ স্থায়ীভাবে বিপজ্জনক এবং গভীর নজরদারির কবলে পড়বে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে।

অ্যামনেস্টির ইউরোপ বিষয়ক পরিচালক জন ডালহাউসেন আরো বলেন, প্যারিস থেকে বার্লিন পর্যন্ত সরকার সামঞ্জস্যহীন এবং বৈষম্যমূলক আইন গ্রহণ করেছে। এ আইনের গভীর প্রভাব মুসলমান এবং বিদেশি নাগরিকদের ওপর পড়বে বলেও অ্যামনেস্টির প্রতিবেদনে উল্লেখ করা হয়।#

পার্সটুডে/মূসা রেজা/১৭