সিরিয়ায় যৌথভাবে বিমান হামলা চালাচ্ছে তুরস্ক ও রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i31303-সিরিয়ায়_যৌথভাবে_বিমান_হামলা_চালাচ্ছে_তুরস্ক_ও_রাশিয়া
রাশিয়া ও তুরস্কের জঙ্গিবিমান যৌথভাবে সিরিয়ার আল-বাব শহরে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের ওপর হামলা চালাচ্ছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার এ তথ্য জানিয়েছে। যৌথ অভিযানে সন্ত্রাসীদের ৩৬টি লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ১৮, ২০১৭ ২২:৩৯ Asia/Dhaka
  • রুশ এসএই-২৫ যুদ্ধবিমান (ফাইল ফটো)
    রুশ এসএই-২৫ যুদ্ধবিমান (ফাইল ফটো)

রাশিয়া ও তুরস্কের জঙ্গিবিমান যৌথভাবে সিরিয়ার আল-বাব শহরে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের ওপর হামলা চালাচ্ছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার এ তথ্য জানিয়েছে। যৌথ অভিযানে সন্ত্রাসীদের ৩৬টি লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে।

রাশিয়ার সামরিক বাহিনীর জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল সের্গেই রুদস্কয় মস্কোয় সংবাদ ব্রিফিংয়ে বলেন, বুধবারই প্রথম তুরস্ক-রুশ যুদ্ধবিমান যৌথভাবে সিরিয়ায় দায়েশ সন্ত্রাসীদের বিরুদ্ধে হামলা চালিয়েছে। তিনি জানান, রাশিয়ার নয়টি এবং তুরস্কের আটটি বিমান এ অভিযানে অংশ নেয়। আল-বাব শহরটি আলেপ্পো শহরের ৪০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত। জেনারেল রুদস্কয় জানান, সিরিয়ার সরকারকে জানিয়ে এ যৌথ অভিযান চালানো হয়েছে।

তুরস্কের যুদ্ধবিমান

এদিকে, পূর্বাঞ্চলীয় দেইর আজ-জোর শহরের ‌আশপাশে দায়েশ সন্ত্রাসীদের সঙ্গে লড়াইরত সিরিয় সেনাদের বিমান সহায়তা দিয়েছে রাশিয়া। এছাড়া, সিরিয়ার প্রাচীন শহর পালমিরা এলাকায় সিরিয় সেনাদের অভিযানে সহায়তা দিয়েছে রুশ যুদ্ধবিমান।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৮