পাকিস্তানে পুলিশের সঙ্গে এনকাউন্টারে লশকরে জাঙ্গভির প্রধান নিহত
https://parstoday.ir/bn/news/world-i31357-পাকিস্তানে_পুলিশের_সঙ্গে_এনকাউন্টারে_লশকরে_জাঙ্গভির_প্রধান_নিহত
পাকিস্তানে নিষিদ্ধ ঘোষিত জঙ্গিগোষ্ঠী লশকরে জাঙ্গভি বা এলজে’র প্রধান রিজওয়ান আসিফ আলী ওরফে আসিফ চোটু এক এনকাউন্টারে নিহত হয়েছে। পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে রিজওয়ানের আরো তিন সহযোগী নিহত হয়েছে।
(last modified 2026-06-27T09:59:16+00:00 )
জানুয়ারি ১৯, ২০১৭ ১৪:১২ Asia/Dhaka
  • এলজে’র প্রধান রিজওয়ান আসিফ আলী ওরফে আসিফ চোটু
    এলজে’র প্রধান রিজওয়ান আসিফ আলী ওরফে আসিফ চোটু

পাকিস্তানে নিষিদ্ধ ঘোষিত জঙ্গিগোষ্ঠী লশকরে জাঙ্গভি বা এলজে’র প্রধান রিজওয়ান আসিফ আলী ওরফে আসিফ চোটু এক এনকাউন্টারে নিহত হয়েছে। পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে রিজওয়ানের আরো তিন সহযোগী নিহত হয়েছে।

রিজওয়ান এর আগে তালেবান নেতা হাকিমুল্লাহ মেহসুদ এবং আজমাত মোয়াবিয়ার সঙ্গে জড়িত ছিল। জবরদস্তি করে চাঁদা আদায়সহ প্রায় ৩০০ হত্যার সঙ্গে রিজওয়ান জড়িত বলে পাকিস্তানের সন্ত্রাসবাদ বিরোধী সংস্থা সিটিডির কর্মকর্তা জানিয়েছেন।

বন্দর নগরী করাচির ওরাঙ্গি নগরে পাঁচ ইরানি নাগরিক হত্যার সঙ্গেও সে জড়িত ছিল।

রিজওয়ান ২০০৫ থেকে ২০১২ সাল পর্যন্ত কারাগারে ছিল এবং জামিনে মু্ক্তি পাওয়ার পর আর আদালতে হাজির হয় নি।#

পার্সটুডে/মূসা রেজা/১৯