বিপুল ক্ষমতার বিল পাসের জন্য সাংসদদের ধন্যবাদ জানালেন তুর্কি প্রেসিডেন্ট
https://parstoday.ir/bn/news/world-i31561-বিপুল_ক্ষমতার_বিল_পাসের_জন্য_সাংসদদের_ধন্যবাদ_জানালেন_তুর্কি_প্রেসিডেন্ট
বিপুল ক্ষমতা দেয়ার বিল পাস করার কারণে সংসদ সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। তিনি আজ (রোববার) বিদেশ সফর শুরুর আগে সাংবাদিকদের বলেছেন, "যারা প্রেসিডেনশিয়াল পদ্ধতিকে দেশের জন্য অকল্যাণকর ভাবছে তারা ভুল করছে।"
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ২২, ২০১৭ ১৬:০৫ Asia/Dhaka
  • বিপুল ক্ষমতার বিল পাসের জন্য সাংসদদের ধন্যবাদ জানালেন তুর্কি প্রেসিডেন্ট

বিপুল ক্ষমতা দেয়ার বিল পাস করার কারণে সংসদ সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। তিনি আজ (রোববার) বিদেশ সফর শুরুর আগে সাংবাদিকদের বলেছেন, "যারা প্রেসিডেনশিয়াল পদ্ধতিকে দেশের জন্য অকল্যাণকর ভাবছে তারা ভুল করছে।"

এরদোগান আরও বলেছেন, আগামী ২০১৯ সালে প্রেসিডেন্ট নির্বাচন হবে এবং ওই নির্বাচনে সরাসরি ভোটের মাধ্যমে জনগণ তাদের প্রেসিডেন্টকে বেছে নেবেন। ২০১৯ সালের নির্বাচনে এরদোগান প্রেসিডেন্ট প্রার্থী হবেন বলে জানা গেছে।

গতকাল (শনিবার) প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের হাতে বিপুল ক্ষমতা দেয়ার জন্য দেশটির জাতীয় সংসদে একটি বিতর্কিত বিল পাস করা হয়েছে। এ বিল পাসের ফলে এরদোগান বাড়তি নির্বাহী ক্ষমতার মালিক হবেন।

সংবিধানের ১৮ অুনচ্ছেদ পাস হওয়ার ফলে তুরস্কে এখন সংসদীয় পদ্ধতির সরকারব্যবস্থার পরিবর্তে প্রেসিডেন্ট পদ্ধতির সরকারব্যবস্থা চালু হবে।

তবে তার আগে গণভোট দিতে হবে। তুর্কি সংসদে পাস হওয়া বিল অনুসারে প্রেসিডেন্ট পদ্ধতির সরকার চালু হলে এরদোগান টানা দু দফায় পাঁচ বছর করে প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় থাকতে পারবেন। এর অর্থ হচ্ছে- এরদোগান ২০২৯ সাল পর্যন্ত তুরস্কের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় থাকবেন।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২২