পাক-চীন অর্থনৈতিক করিডরের জন্য বিশেষ নিরাপত্তা বাহিনী গঠন
-
গোয়াদার বন্দরে আসা চীনা পণ্যবাহী লরি (ফাইল ফটো)
পাকিস্তান-চীন অর্থনৈতিক করিডরের নিরাপত্তা রক্ষার জন্য একটি বিশেষ বাহিনী গঠন করেছে ইসলামাবাদ। ৫,৫০০ কোটি ডলার ব্যয়ে এ করিডর নির্মাণ করা হয়েছে।
বিশেষ নিরাপত্তা বাহিনীতে রয়েছে সেনাবাহিনীর নয়টি ব্যাটালিয়ন ও ছয়টি বেসামরিক শাখা যাতে মোট সদস্য সংখ্যা রয়েছে ১৩,৭০০। এ বাহিনীর দায়িত্ব হবে পাক-চীন অর্থনৈতিক করিডরের নিরাপত্তা রক্ষার পাশাপাশি প্রকল্পে কর্মরত চীনা নাগরিকদের সুরক্ষা দেয়া। পাকিস্তান রেডিও জানিয়েছে, দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও এ বিষয়ে একটি নোটিশ জারি করেছে। এছাড়া, এ প্রকল্পের নিরাপত্তা রক্ষার জন্য একটি বিশেষ পুলিশ বাহিনী গঠন করা হবে।
এর আগে বলা হয়েছিল, অবসরে যাওয়া সেনা সদস্যদেরকে পাক-চীন অর্থনৈতিক করিডরের নিরাপত্তা রক্ষার জন্য নিয়োগ দেয়া হবে। এ প্রকল্পের আওতায় ৩,০০০ কিলোমিটার সড়ক ও রেলপথ এবং পাইপলাইন রয়েছে; এগুলো চীনের জিনজিয়াং প্রদেশকে পাকিস্তানের গোয়াদার বন্দরের মাধ্যমে বাকি বিশ্বের সঙ্গে যুক্ত করবে। গত বছরের নভেম্বর মাসে পাক-চীন অর্থনৈতিক করিডরের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২২