তুরস্ক: রাষ্ট্রীয় তহবিলের উপপ্রধান বরখাস্ত, ২ চ্যানেল বন্ধ
তুরস্ক একটি রাষ্ট্রীয় তহবিলের এক উপপ্রধানকে বরখাস্ত এবং দু’টি স্থানীয় টেলিভিশন চ্যানেল বন্ধ করে দিয়েছে। গত বছরের ব্যর্থ অভ্যুত্থানে জড়িতদের বিরুদ্ধে আঙ্কারা যখন তৎপরতা জোরদার করেছে তখন এ পদক্ষেপ নেয়া হলো।
তুরস্কের সরকারি গেজেটের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বলেছে, একটি ডিগ্রি জারি করে দেশটির রাষ্ট্রীয় টিএমএসএফ তহবিলের এক উপপ্রধানকে বরখাস্ত করা হয়েছে। তুরস্কের অধিগ্রহণ করা খামারগুলোকে এ তহবিল থেকে পরিচালনা করা হয়।
এ ছাড়া, আরো তিনটি ডিগ্রি জারি করে তুর্কি সরকারি সংস্থাগুলো থেকে অপর ৩৬৬ ব্যক্তিকে বরখাস্ত করার পাশাপাশি ১২৪ ব্যক্তিকে পুনরায় নিয়োগ দেয়া হয়েছে। অবশ্য কে বা সরকারি কোন সংস্থা এ সব ডিগ্রিজারি করেছে তা উল্লেখ করা হয় নি।
তুরস্কের জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে কাজ করা বা কথিত সন্ত্রাসীদের সঙ্গে যোগসাজশ থাকায় এ সব ব্যক্তিকে বরখাস্ত করার বিষয়টি জানানো হয়।
মার্কিন যুক্তরাষ্ট্রে স্বেচ্ছা নির্বাসিত তুর্কি ধর্মীয় নেতা ফতেউল্লাহ গুলেনের সঙ্গে সম্পর্কিত ব্যক্তি বা সংস্থাকে বোঝাতে এ জাতীয় শব্দ ব্যবহার করে তুরস্ক সরকার।#
পার্সটুড/মূসা রেজা/২৩