‘রাশিয়ার সঙ্গে যুদ্ধ হলে এক বিকেলেই নিশ্চিহ্ন হবে ব্রিটিশ বাহিনী’
https://parstoday.ir/bn/news/world-i31645-রাশিয়ার_সঙ্গে_যুদ্ধ_হলে_এক_বিকেলেই_নিশ্চিহ্ন_হবে_ব্রিটিশ_বাহিনী’
ব্রিটিশ থিংক ট্যাংক, সেন্টার ফর হিস্টোরিক্যাল অ্যানালাইসিস অ্যান্ড কনফ্লিক্ট রিসার্চ বা সিএইচএসিআর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, যুদ্ধ বাঁধলে দেশটির সেনাবাহিনী রাশিয়াকে কার্যকর ভাবে মোকাবেলা করতে ব্যর্থ হবে।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
জানুয়ারি ২৩, ২০১৭ ১৫:৩১ Asia/Dhaka
  • ‘রাশিয়ার সঙ্গে যুদ্ধ হলে এক বিকেলেই নিশ্চিহ্ন হবে ব্রিটিশ বাহিনী’

ব্রিটিশ থিংক ট্যাংক, সেন্টার ফর হিস্টোরিক্যাল অ্যানালাইসিস অ্যান্ড কনফ্লিক্ট রিসার্চ বা সিএইচএসিআর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, যুদ্ধ বাঁধলে দেশটির সেনাবাহিনী রাশিয়াকে কার্যকর ভাবে মোকাবেলা করতে ব্যর্থ হবে।

বছর বছর ব্যয় কমানোর ফলে দুর্বল হয়ে পড়েছে ব্রিটিশ সেনাবাহিনী। সিএইচএসিআর বলেছে, সেনাবাহিনী এতোই দুর্বল হয়ে পড়েছে যে যুদ্ধোপযোগী যে সব ইউনিট দেশটিতে এখন রয়েছে তা রাশিয়ার মতো কোনো দেশের সঙ্গে লড়াইয়ে এক বিকেলের মধ্যেই নিশ্চিহ্ন হয়ে যাবে।

ব্রিটেনের অবসরপ্রাপ্ত সেনাকর্মকর্তাদের নিয়ে দুদিনের সেমিনারের পর প্রকাশ করা এ প্রতিবেদনে এ হুঁশিয়ারি উচ্চারণ করে সিএইচএসিআর।

এদিকে, ব্রিটিশ বিশেষজ্ঞরা এর আগে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ২০০৩ সালে ইরাকে সেনা প্রেরণের মতো দায়িত্ব পালন করাও আর দেশটির পক্ষে সম্ভব নয়।#

পার্সটুড/মূসা রেজা/২৩