সিআইএ'র পরিকল্পনায় ৪৪ পুলিশকে হত্যা করা হয়: ফিলিপাইনের প্রেসিডেন্ট
জানুয়ারি ২৫, ২০১৭ ২১:১৯ Asia/Dhaka
-
রোদ্রিগো দুতের্তে
ফিলিপাইনের প্রেসিডেন্ট রোদ্রিগো দুতের্তে বলেছেন, মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ'র পরিকল্পনা অনুযায়ী ২০১৫ সালে মিন্দানাওয়ে ৪৪ জন পুলিশকে হত্যা করা হয়েছিল।
ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট বেনিগনো অ্যাকুইনো নিজেও এ হত্যাকাণ্ডে মদদ দিয়েছেন বলে তিনি দাবি করেন। ২০১৫ সালের শুরুর দিকে সশস্ত্র ব্যক্তিরা মিন্দানাওয়ের একটি থানায় হামলা চালিয়ে ৪৪ পুলিশকে হত্যা করে। দুতের্তে বলেন, হামলাটির পরিকল্পনাকারী ছিল সিআইএ। কিন্তু তৎকালীন প্রেসিডেন্ট তা গোপন করেছেন।
থানায় অস্ত্রধারীদের হামলার বিষয়ে ফিলিপাইনের সিনেট যে তদন্ত চালিয়েছে, তাতে দেখা গেছে ওই থানার কাছেই একটি সামরিক হেলিকপ্টার নিয়ে অপেক্ষা করছিল একদল মার্কিন সেনা কমান্ডো।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৫
ট্যাগ