১ দিনে ভারতীয় ৬০ জেলেকে আটক করল পাকিস্তান
https://parstoday.ir/bn/news/world-i31915-১_দিনে_ভারতীয়_৬০_জেলেকে_আটক_করল_পাকিস্তান
পাকিস্তানের মেরিটাইম সিকিউরিটি এজেন্সি বা পিএমএসএ একদিনে ৬০ জন ভারতীয় জেলেকে আটক করেছে। পাকিস্তানের পানিসীমা থেকে এসব জেলেকে আটক করা হয়েছে।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
জানুয়ারি ২৭, ২০১৭ ১৯:৪২ Asia/Dhaka
  • আটক ভারতীয় জেলেদের একাংশ
    আটক ভারতীয় জেলেদের একাংশ

পাকিস্তানের মেরিটাইম সিকিউরিটি এজেন্সি বা পিএমএসএ একদিনে ৬০ জন ভারতীয় জেলেকে আটক করেছে। পাকিস্তানের পানিসীমা থেকে এসব জেলেকে আটক করা হয়েছে।

পাকিস্তানের পুলিশ আজ (শুক্রবার) জানিয়েছে, এসব জেলেকে গতকাল আটক করা হয়েছে। এছাড়া, জেলেদের ১০টি কাঠের নৌকা জব্দ করেছে পিএমএসএ।

আগামীকাল আটক জেলেদের আদালতে হাজির করা হবে এবং তারপর এদেরকে কারাগারে পাঠানো হবে বলে পুলিশ জানিয়েছে।

গত মাসের শেষ দিকে শুভেচ্ছার নিদর্শন স্বরূপ ভারতের ২২০ জন জেলেকে মুক্তি দিয়েছিল পাকিস্তান। আরব সাগরে পাকিস্তানের পানিসীমায় ঢোকার অভিযোগে এসব জেলেকে আটক করা হয়। আরব সাগরে পাক-ভারত পানিসীমা এখনো পরিষ্কারভাবে চিহ্নিত করা হয় নি।

চলতি মাসের ৫ তারিখে আরো ২১৯ জেলেকে মুক্তি দেয় পাকিস্তান। এদের কেউ কেউ এক বছরের বেশি সময় ধরে আটক ছিল।#

পার্সটুডে/মূসা রেজা/২৭