‘ইউরোপীয় ইউনিয়নের মৃত্যু ঘটেছে এবং কবরও দেয়া হয়েছে’
https://parstoday.ir/bn/news/world-i31965-ইউরোপীয়_ইউনিয়নের_মৃত্যু_ঘটেছে_এবং_কবরও_দেয়া_হয়েছে’
ব্রিটেনের রক্ষণশীল দলের সংসদ সদস্য ড্যানিয়েল কাওয়াকজিনস্কি বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের মৃত্যু ঘটেছে এবং কবরও দেয়া হয়েছে। ব্রিটেনকে অনুসরণ করে সদস্য দেশগুলো বিশেষ করে পোল্যান্ডকে ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে আসার আহ্বান জানান তিনি।
(last modified 2026-06-05T12:08:31+00:00 )
জানুয়ারি ২৮, ২০১৭ ১৫:২৬ Asia/Dhaka
  • ‘ইউরোপীয় ইউনিয়নের মৃত্যু ঘটেছে এবং কবরও দেয়া হয়েছে’

ব্রিটেনের রক্ষণশীল দলের সংসদ সদস্য ড্যানিয়েল কাওয়াকজিনস্কি বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের মৃত্যু ঘটেছে এবং কবরও দেয়া হয়েছে। ব্রিটেনকে অনুসরণ করে সদস্য দেশগুলো বিশেষ করে পোল্যান্ডকে ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে আসার আহ্বান জানান তিনি।

রক্ষণশীলদের থিংক ট্যাংক হিসেবে পরিচিত বো গ্রুপের আলোচনায় এসব কথা বলেন পোলিশ বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক কাওয়াকজিনস্কি। লন্ডনে এ আলোচনার আয়োজন করা হয়েছিল।

দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়টি অত্যন্ত জটিল হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এ জন্য ইইউর মতো জাতি-রাষ্ট্রভিত্তিক সরকারের মৃত্যু ঘটেছে এবং কবরও দেয়া হয়েছে।

স্বাধীন দেশগুলোকে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের দিকে ফিরে যাওয়ার কথা বলে তিনি ব্রেক্সিটের অনুসরণে পোল্যান্ডসহ ইইউ সদস্যদের দ্রুত এ জোট ছাড়ার আহ্বান জানান। তিনি বলেন, "আমি আশা করি এবং দোয়া করি যে, আমার নিজের দেশ পোল্যান্ড যেন ব্রিটেনকে অনুসরণ করে ইইউ থেকে বেরিয়ে যেতে পারে।"

ব্রিটেনে গত জুনে অনুষ্ঠিত গণভোটে ব্রেক্সিটের পক্ষে ৫২ শতাংশ এবং বিপক্ষে ৪৮ শতাংশ ভোট পড়েছিল। ব্রেক্সিট সংক্রান্ত পরিকল্পনা নিয়ে শিগগিরই ব্রিটিশ সরকার ‘শ্বেতপত্র’ প্রকাশ করবে বলে আশা করা হচ্ছে।#

পার্সটুডে/মূসা রেজা/২৮