ট্রাম্পের ব্রিটেন সফরের আমন্ত্রণ প্রত্যাহারের দাবিতে ১০ লাখ মানুষের সই
মার্কিন প্রেসিডেন্ট ডোনান্ড ট্রাম্পের ব্রিটেন সফরের আমন্ত্রণ প্রত্যাহারের দাবিতে দেশটির সরকারের কাছে করা আবেদন পত্রে ১০ লাখ মানুষ সই করেছে।
গত শুক্রবার ওয়াশিংটন সফরকালে রানি দ্বিতীয় এলিজাবেথের এ আমন্ত্রণ পত্র ট্রাম্পকে দিয়েছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। এতে ট্রাম্পকে রাষ্ট্রীয় ভাবে ব্রিটেন সফরের আমন্ত্রণ জানানো হয়েছে।
অবশ্য ট্রাম্পের ব্রিটেন সফর বন্ধের এ আবেদন পত্রে গত নভেম্বর থেকে সই সংগ্রহ শুরু হয়েছে। থেরেসার আমেরিকা সফরের কয়েক মাস আগে থেকেই এটি শুরু করা হয়।
কিন্তু সাত মুসলমান দেশের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করার পর ট্রাম্প বিরোধী প্রচার বেশ জোরদার হয়ে ওঠে। চলতি বছরের শেষে ট্রাম্পের ব্রিটেন সফরের কথা রয়েছে।
এ আবেদনে বর্তমানে ১০ লাখের বেশি মানুষ সই করেছে। কোনো আবেদনে এক লাখ মানুষ সই করলে বিষয়টি নিয়ে বিতর্কের বিষয়টি নিয়ে বিতর্কের বিবেচনা করতে বাধ্য থাকেন ব্রিটিশ সংসদ সদস্যরা।
ব্রিটেনের ক্ষমতাসীন রক্ষণশীল দল এবং সংসদের বিরোধী দল লেবার পার্টির সংসদ সদস্যরা এরই মধ্যে ট্রাম্পের তৎপরতার কঠোর নিন্দা করেছেন। এদিকে, ট্রাম্পের সফর বাতিলের আহ্বান জানিয়েছেন শ্রমিক দলের নেতা জেরেমি কোরবিন।#
পার্সটুডে/মূসা রেজা/৩০