আর্কটিকে বিশাল সামরিক উপস্থিতি ঘটাচ্ছে রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i32131-আর্কটিকে_বিশাল_সামরিক_উপস্থিতি_ঘটাচ্ছে_রাশিয়া
আর্কটিক অঞ্চলে বিশাল সামরিক উপস্থিতি নিশ্চিত করার চেষ্টা চালাচ্ছে রাশিয়া। এজন্য ব্যাপক পরিমাণ অর্থ খরচ করছে দেশটি এবং বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র মোতায়েন করছে। আর্কটিকে সর্ববৃহৎ সামরিক উপস্থিতি নিশ্চিত করার জন্য নতুন প্রজন্মের পরমাণু শক্তিচালিত আইসব্রেকারও বানাচ্ছে মস্কো।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
জানুয়ারি ৩১, ২০১৭ ১৬:৫৩ Asia/Dhaka
  • রুশ যুদ্ধজাহাজ ও আইসব্রেকার বহর
    রুশ যুদ্ধজাহাজ ও আইসব্রেকার বহর

আর্কটিক অঞ্চলে বিশাল সামরিক উপস্থিতি নিশ্চিত করার চেষ্টা চালাচ্ছে রাশিয়া। এজন্য ব্যাপক পরিমাণ অর্থ খরচ করছে দেশটি এবং বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র মোতায়েন করছে। আর্কটিকে সর্ববৃহৎ সামরিক উপস্থিতি নিশ্চিত করার জন্য নতুন প্রজন্মের পরমাণু শক্তিচালিত আইসব্রেকারও বানাচ্ছে মস্কো।

সামরিক বিশ্লেষকরা বলছেন, সোভিয়েত আমলের নির্মিত দুর্গম আর্কটিক অঞ্চলের পরিত্যক্ত সামরিক ও রাডার ঘাঁটিগুলো নতুন করে চালু করার প্রচেষ্টা চালাচ্ছে রাশিয়া। পাশাপাশি ওই অঞ্চলে নতুন একটি সামরিক ঘাঁটি তৈরি করবে দেশটি।

এ প্রসঙ্গে প্রতিরক্ষা বিষয়ক গণমাধ্যম ‘মস্কো ডিফেন্স ব্রিফ’র প্রধান সম্পাদ মিখাইল বারাবানভ বলেন, নজিরবিহীন গতিতে আর্কটিক বাহিনী ও আর্কটিক সামরিক অবকাঠামো গড়ে তোলার কাজ চলছে যা সোভিয়েত আমলেও দেখা যায় নি। সোভিয়েত ইউনিয়নের আইসব্রেকারের গাইড ভ্লাদিমির ব্লিনভ বলেন, “ইতিহাসের পুনরাবৃত্তি হচ্ছে।”

এদিকে, রাশিয়া নতুন তিনটি আইসব্রেকার তৈরি করবে যার মধ্যে বিশ্বের সবচেয়ে বড় আইসব্রেকার থাকবে। বর্তমানে রুশ বহরে ৪০টি আইসব্রেকার রয়েছে; নতুন এসব আইসব্রেকার রুশ বাহিনীকে আরো শক্তিশালী করে তুলবে। রাশিয়া হচ্ছে একমাত্র দেশ যার কাছে পরমাণু শক্তিচালিত আইসব্রেকার রয়েছে। এসব আইসব্রেকার বরফাচ্ছন্ন সমুদ্রপথে সামরিক ও বেসামরিক জাহাজ চলাচলের পথ পরিষ্কার করে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩১