৩০ বছরের মধ্যে ইউরোপে গৃহযুদ্ধ বাধবে: বেলজিয়ামের ঐতিহাসিক
https://parstoday.ir/bn/news/world-i32359-৩০_বছরের_মধ্যে_ইউরোপে_গৃহযুদ্ধ_বাধবে_বেলজিয়ামের_ঐতিহাসিক
আগামী ৩০ বছরের মধ্যে ইউরোপের বিভিন্ন দেশে গৃহযুদ্ধ বাধবে বলে মন্তব্য করেছেন বেলজিয়ামের ‘ব্রাসেলস ফ্রি ইউনিভারসিটি’র ঐতিহাসিক ডেভিড এঞ্জেলস। ইউরোপ মহাদেশ ও রোমান সাম্রাজ্যের পতনের সঙ্গে তুলনা করে তিনি এ কথা বলেছেন। এ বিষয়ে ঐতিহাসিক এঞ্জেলসের একটি কলাম আজ (শনিবার) প্রকাশ হয়েছে।
(last modified 2026-06-05T12:08:31+00:00 )
ফেব্রুয়ারি ০৪, ২০১৭ ১৫:৫১ Asia/Dhaka
  • ঐতিহাসিক ডেভিড এঞ্জেলস
    ঐতিহাসিক ডেভিড এঞ্জেলস

আগামী ৩০ বছরের মধ্যে ইউরোপের বিভিন্ন দেশে গৃহযুদ্ধ বাধবে বলে মন্তব্য করেছেন বেলজিয়ামের ‘ব্রাসেলস ফ্রি ইউনিভারসিটি’র ঐতিহাসিক ডেভিড এঞ্জেলস। ইউরোপ মহাদেশ ও রোমান সাম্রাজ্যের পতনের সঙ্গে তুলনা করে তিনি এ কথা বলেছেন। এ বিষয়ে ঐতিহাসিক এঞ্জেলসের একটি কলাম আজ (শনিবার) প্রকাশ হয়েছে।

ওই কলামে তিনি বলেছেন, “২০ থেকে ৩০ বছরের মধ্যে গৃহযুদ্ধ ও ধ্বংসযজ্ঞের পর ইউরোপ হবে স্বৈরশাসক শাসিত অথবা সাম্রাজ্যবাদী রাষ্ট্র।” তিনি আরো বলেছেন, “আমি ধারণা করি, গৃহযুদ্ধ হবে এবং এর ফলে ইউরোপ সামাজিক ও  রাজনৈতিক সংস্কার আনতে বাধ্য হবে; তা আমরা পছন্দ করি আর নাই করি- যেমনটি হয়েছে খ্রিস্টপূর্ব প্রথম বছরে রোমান সাম্রাজ্য পতনের মধ্যদিয়ে।”

বিষয়টির ব্যাখ্যা করে ঐতিহাসিক এঞ্জেলস বলেন, ইউরোপীয় ইউনিয়ন ও জুলিয়াস সিজারের মধ্যে এত ব্যাপক এবং এত নিশ্চিত সামঞ্জস্য রয়েছে যে, গত কয়েক দশক ধরে তার উপস্থিতি দেখা যাচ্ছে। ৩৭ বছর বয়সী এ ঐতিহাসিক বলেন, রোমান সাম্রাজকে ধ্বংসের দিকে নিয়ে গেছে যেসব উপাদান ইউরোপীয় ইউনিয়নে তার সবই বিদ্যমান রয়েছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৪