কাবুল সুপ্রিম কোর্টের বাইরে বোমা হামলা: নিহত ২০
https://parstoday.ir/bn/news/world-i32555-কাবুল_সুপ্রিম_কোর্টের_বাইরে_বোমা_হামলা_নিহত_২০
আফগানিস্তানের রাজধানী কাবুলের সুপ্রিম কোর্টের বাইরে সন্ত্রাসী বোমা হামলায় অন্তত ২০ জন নিহত ও ৪৮ জন আহত হয়েছে। বোরকা পরা এক ব্যক্তি বিস্ফোরক নিয়ে আত্মঘাতী এ হামলা চালায়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ০৭, ২০১৭ ১৭:০২ Asia/Dhaka
  • কাবুল সুপ্রিম কোর্টের বাইরে বোমা হামলা: নিহত ২০

আফগানিস্তানের রাজধানী কাবুলের সুপ্রিম কোর্টের বাইরে সন্ত্রাসী বোমা হামলায় অন্তত ২০ জন নিহত ও ৪৮ জন আহত হয়েছে। বোরকা পরা এক ব্যক্তি বিস্ফোরক নিয়ে আত্মঘাতী এ হামলা চালায়।

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নজিবুল্লাহ দানিশ জানান, হামলাকারী পায়ে হেঁটে আসে এবং আদালতের কর্মকর্তা-কর্মচারিদেরকে লক্ষ্য করে হামলা চালায়। আদালত ভবনে ঢোকার প্রধান গেইটের কয়েক মিটার আগে ওই হামলাকারী বিস্ফোরণ ঘটায়। নজিবুল্লাহ জানান, আদালতের কর্মকর্তা-কর্মচারিরা যখন একটি বাসে উঠছিলেন তখন সেখানে হামলা চালানো হয়।

আফগানিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা বাড়তে পারে। হতাহতদের মধ্যে নারী ও  শিশু রয়েছে।

কোনা ব্যক্তি বা গোষ্ঠী হামলার দায়িত্ব স্বীকার করে নি তবে এ ধরনের হামলার জন্য আফগান কর্মকর্তারা সাধারণত তালেবানকে দায়ী করে থাকেন।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৭