হুমকির মুখে পূর্ণাঙ্গ বিমান মহড়ার নির্দেশ দিলেন পুতিন
-
রুশ যুদ্ধবিমান
রাশিয়ার বিমান বাহিনীকে পূর্ণাঙ্গ বিমান মহড়ার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শত্রুর সম্ভাব্য আগ্রাসন মোকাবেলায় রুশ বিমান বাহিনীর যুদ্ধ-প্রস্তুতি যাচাই ও জোরদারের জন্য পুতিন এ নির্দেশ দিয়েছেন।
রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু এ খবর নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, সামরিক বাহিনীর সুপ্রিম কমান্ডার পুতিনের নির্দেশ পাওয়ার পর গতকাল (মঙ্গলবার) বিষয়টি নিয়ে পরীক্ষা-নীরিক্ষা করা হয়েছে।
প্রেসিডেন্ট পুতিন বলেছেন, যুদ্ধের সতর্কতার বিষয়ে বিশেষ মনযোগ দিতে হবে, যুদ্ধকালীন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করতে হবে এবং সম্ভাব্য আগ্রাসন প্রতিহত করতে এয়ার গ্রুপিং প্রস্তুতি থাকতে হবে। এসব বিষয় বিবেচনায় নিয়ে প্রেসিডেন্ট পুতিন প্রতিটি সামরিক ঘাঁটিতে মহড়া চালানোর নির্দেশ দিয়েছেন এবং সংশ্লিষ্ট সব ইউনিটকে তাতে অংশ নেয়ার কথা বলেছেন।
ইউক্রেনের সঙ্গে ন্যাটোভুক্ত ছয়টি দেশের নৌবাহিনী যখন কৃষ্ণসাগরে মহড়া চালাচ্ছে তখন রুশ প্রেসিডেন্ট এ নির্দেশ দিলেন। অবশ্য পশ্চিমা গণমাধ্যম প্রচারণা চালাচ্ছে যে, রাশিয়া আগ্রাসন চালানোর প্রস্তুতি নিচ্ছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৮