আস্তানা আলোচনা সিরিয়ায় যুদ্ধবিরতি ধরে রাখার পথ তৈরি করেছে: পুতিন
https://parstoday.ir/bn/news/world-i33654-আস্তানা_আলোচনা_সিরিয়ায়_যুদ্ধবিরতি_ধরে_রাখার_পথ_তৈরি_করেছে_পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, কাজাখস্তানের রাজধানী আস্তানায় সিরিয়া বিষয়ে যে শান্তি আলোচন অনুষ্ঠিত হয়েছে তার মাধ্যমে দেশটিতে যুদ্ধবিরতি ধরে রাখার উপায় খুঁজে পাওয়া গেছে। পাশাপাশি জাতিসংঘের উদ্যোগে জেনেভা আলোচনা পুনরুজ্জীবিত করার ব্যবস্থাও করেছে আস্তানা বৈঠক।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ২৭, ২০১৭ ১৫:১২ Asia/Dhaka
  • রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
    রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, কাজাখস্তানের রাজধানী আস্তানায় সিরিয়া বিষয়ে যে শান্তি আলোচন অনুষ্ঠিত হয়েছে তার মাধ্যমে দেশটিতে যুদ্ধবিরতি ধরে রাখার উপায় খুঁজে পাওয়া গেছে। পাশাপাশি জাতিসংঘের উদ্যোগে জেনেভা আলোচনা পুনরুজ্জীবিত করার ব্যবস্থাও করেছে আস্তানা বৈঠক।

আস্তানা বৈঠককে ঘিরে কূটনৈতিক প্রক্রিয়ার কথা উল্লেখ করে পুতিন আজ (সোমবার) বলেন, “এটা ছিল জেনেভা আলোচনা পুনরুজ্জীবিত করার ক্ষেত্রে ভিত্তি।”   গত কয়েকদিনে কাজাখস্তানের রাজধানী আস্তনায় সিরিয়া ইস্যুতে অন্তত দুই দফা বৈঠক হয়েছে। ইরান, রাশিয়া ও তুরস্কের মধ্যস্থতায় এসব বৈঠকে হয়েছে। এরপর জেনেভায় গত শুক্রবার বৈঠক হয়েছে। সিরিয়া বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত স্ট্যাফান ডি মিস্তুরা বলেছেন, সংকট সমাধানের জন্য আলোচনা দরকার।  

এদিকে, রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানভ জেনেভা আলোচনার জন্য সিরিয়ার বিরোধী গোষ্ঠীকে একটি সম্মিলিত আলোচকদল গঠনের আহ্বান জানিয়েছেন। এ আলোচনায় সিরিয়ার কুর্দি সম্প্রদায়কে যুক্ত করা উচিত বলে তিনি মত দিয়েছেন।#  

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৭