ইসরাইলের অবৈধ বসতিস্থাপনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নেবে ইইউ
https://parstoday.ir/bn/news/world-i33932-ইসরাইলের_অবৈধ_বসতিস্থাপনের_বিরুদ্ধে_ঐক্যবদ্ধ_অবস্থান_নেবে_ইইউ
অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদিবাদী ইসরাইলের জোরপূর্বক অবৈধ বসতিস্থাপনের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ 'একটি ঐক্যবদ্ধ এবং সুস্পষ্ট' অবস্থান নেয়ার পরিকল্পণা করছে বলে সংবাদ মাধ্যমে খবর বের হয়েছে। তবে এই অবস্থান নেয়ার আগে এ বিষয়ে তেলআবিব সরকারের সঙ্গে নিয়মিত বৈঠক করা হবে কিনা সে ব্যাপারে আলোচনা করছে ইইউ'র সদস্য রাষ্ট্রগুলো।
(last modified 2026-06-05T12:08:31+00:00 )
মার্চ ০৪, ২০১৭ ১৩:১১ Asia/Dhaka
  • অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদিবাদী ইসরাইলের জোরপূর্বক অবৈধ বসতিস্থাপন
    অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদিবাদী ইসরাইলের জোরপূর্বক অবৈধ বসতিস্থাপন

অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদিবাদী ইসরাইলের জোরপূর্বক অবৈধ বসতিস্থাপনের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ 'একটি ঐক্যবদ্ধ এবং সুস্পষ্ট' অবস্থান নেয়ার পরিকল্পণা করছে বলে সংবাদ মাধ্যমে খবর বের হয়েছে। তবে এই অবস্থান নেয়ার আগে এ বিষয়ে তেলআবিব সরকারের সঙ্গে নিয়মিত বৈঠক করা হবে কিনা সে ব্যাপারে আলোচনা করছে ইইউ'র সদস্য রাষ্ট্রগুলো।

বিশ্বের অন্যান্য দেশের মতো ইইউও মনে করে ফিলিস্তিনি ভূখণ্ড জবরদখলের মাধ্যমে সেখানে অবৈধ বসতিস্থাপন করা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং এ ধরনের বলদর্পী তৎপরতা ফিলিস্তিনিদের সঙ্গে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে বিরাট অন্তরায় সৃষ্টি করছে।

নাম প্রকাশ না করার শর্তে ইইউ'র কূটনীতিকরা গতকাল (শুক্রবার) সংবাদ সংস্থা এপি'কে জানিয়েছেন, তেল আবিবের সঙ্গে পরবর্তী নিয়মিত বৈঠক অনুষ্ঠানের আগে ইসরাইলের অবৈধ বসতিস্থাপনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অব্স্থান নেয়ার ব্যাপারে ইইউ'র পররাষ্ট্রমন্ত্রীরা গতকাল আলোচনায় মিলিত হন।  

তবে ইইউ'র এ ধরনের অবস্থান ইসরাইলের সঙ্গে ভবিষ্যৎ আলোচনার বিষয়টি অনিশ্চয়তার মধ্যে ফেলবে বলে মনে করা হচ্ছে। একজন কূটনীতিক জানিয়েছেন, পরবর্তী আলোচনা সাধারণভাবে কোনো ব্যবসা সংক্রান্ত হবে না, বরং অবৈধ বসতিস্থাপনের বিষয়ে ইসরাইলকে একটি পরিষ্কার বার্তা দেয়াই আমাদের লক্ষ্য।#

পার্সটুডে/ বাবুল আখতার/৪