চীনের তৈরি ভ্রাম্যমাণ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা চালু করল পাকিস্তান
https://parstoday.ir/bn/news/world-i34390-চীনের_তৈরি_ভ্রাম্যমাণ_বিমান_প্রতিরক্ষা_ব্যবস্থা_চালু_করল_পাকিস্তান
চীনের তৈরি ভ্রাম্যমাণ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আজ(রোববার) চালু করেছে পাকিস্তানের সেনাবাহিনী। নিচু থেকে মধ্য উচ্চতার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বা এলওএমডিএস দেশটির বিমান প্রতিরক্ষা বহরের অন্তর্ভুক্ত করা হলো। এতে দেশটির বিমান সক্ষমতা আরো এক ধাপ বাড়বে বলে পাক সেনাবাহিনীর জনসংযোগ পরিদফতর বা আইএসপিআরের বিবৃতিতে উল্লেখ করা হয়।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
মার্চ ১২, ২০১৭ ১৭:৪১ Asia/Dhaka
  • চীনে  তৈরি ভ্রাম্যমাণ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এলওয়াই-৪০ এলওএমডিএস
    চীনে তৈরি ভ্রাম্যমাণ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এলওয়াই-৪০ এলওএমডিএস

চীনের তৈরি ভ্রাম্যমাণ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আজ(রোববার) চালু করেছে পাকিস্তানের সেনাবাহিনী। নিচু থেকে মধ্য উচ্চতার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বা এলওএমডিএস দেশটির বিমান প্রতিরক্ষা বহরের অন্তর্ভুক্ত করা হলো। এতে দেশটির বিমান সক্ষমতা আরো এক ধাপ বাড়বে বলে পাক সেনাবাহিনীর জনসংযোগ পরিদফতর বা আইএসপিআরের বিবৃতিতে উল্লেখ করা হয়।

চীনে  তৈরি ভ্রাম্যমাণ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এলওয়াই-৪০ এলওএমডিএস অনেক ধরণের বিমান  ও ড্রোনের ওপর নজর রাখতে পারে। দীর্ঘপাল্লার এ ব্যবস্থার মাধ্যমে নিচু বা মধ্য উচ্চতা দিয়ে উড়ে আসা অনেক ধরণের বিমান ধ্বংস করা সম্ভব।

রাওয়ালপিন্ডির আর্মি স্টেডিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে এলওয়াই-৪০ চালু করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া।

আর এটি চালু করার মধ্য দিয়ে পাক-চীন ক্রম বর্ধমান কৌশলগত সম্পর্ক আরো জোরদার হওয়ার বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে।#

পার্সটুডে/মূসা রেজা/১২