প্রতিবাদ জানাতে ৩য় দফা ডাচ কূটনীতিবিদকে তলব করল তুরস্ক
https://parstoday.ir/bn/news/world-i34438-প্রতিবাদ_জানাতে_৩য়_দফা_ডাচ_কূটনীতিবিদকে_তলব_করল_তুরস্ক
তুরস্ক আজ (সোমবার) নেদারল্যান্ডের রাষ্ট্রদূতকে তলব করেছে। গতকাল দেশটিতে তুর্কি কূটনীতিবিদদের প্রতি আচরণের পাশাপাশি তুর্কি বিক্ষোভকারীদের প্রতি অতিরিক্ত বল প্রয়োগের বিরুদ্ধে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানোর জন্য তাকে তলব করা হয়েছে।
(last modified 2026-02-17T13:30:44+00:00 )
মার্চ ১৩, ২০১৭ ১৯:৪৩ Asia/Dhaka
  • প্রতিবাদ জানাতে ৩য় দফা ডাচ কূটনীতিবিদকে তলব করল তুরস্ক

তুরস্ক আজ (সোমবার) নেদারল্যান্ডের রাষ্ট্রদূতকে তলব করেছে। গতকাল দেশটিতে তুর্কি কূটনীতিবিদদের প্রতি আচরণের পাশাপাশি তুর্কি বিক্ষোভকারীদের প্রতি অতিরিক্ত বল প্রয়োগের বিরুদ্ধে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানোর জন্য তাকে তলব করা হয়েছে।

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তাদের মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তারা  নেদারল্যান্ড দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্সের কাছে দুটি আনুষ্ঠানিক প্রতিবাদ পত্র দিয়েছেন।

প্রথম পত্রে আন্তর্জাতিক কনভেনশন, কূটনৈতিক সৌজন্য এবং কূটনৈতিক দায়মুক্তি লঙ্ঘনের বিরুদ্ধে প্রতিবাদ জানান হয়। এতে, তুরস্কের পরিবার বিষয়কমন্ত্রী এবং কূটনীতিবিদদের প্রতি আচরণের জন্য  ডাচ কর্তৃপক্ষের কাছ থেকে লিখিত ক্ষমা প্রার্থনা করার আহ্বানও জানান হয়েছে বলে মন্ত্রণালয় জানিয়েছে।

দ্বিতীয় পত্রে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব  এরদোগানের সমর্থকদের প্রতি অমানবিক এবং অসম্মানজনক আচরণের বিরুদ্ধে অভিযোগ জানান হয়। রটেরডামের তুর্কি কনস্যুলেটের বাইরে এরদোগানের সমর্থকরা সমাবেশ করার সময় এ আচরণে শিকার হয়েছিলেন। 

এ নিয়ে নেদারল্যান্ডের চার্জ দ্যা আফেয়ার্সকে তৃতীয় দফা তলব করল তুরস্ক।  রটেরডামের তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত  চাভুসওগ্লুর বিমান নামতে না দেয়ার পর থেকে তাকে তলব করা হয়।

 পার্সটুডে/মূসা রেজা/১১