চরম উত্তপ্ত অবস্থায় তুর্কি-ইউরোপ সম্পর্ক; আবার হুমকি
-
এরদোগান
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, নেদারল্যান্ডের বিরুদ্ধে আরো নিষেধাজ্ঞা আরোপের সুযোগ রয়েছে। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লুর বিমান নেদারল্যান্ডে নামতে না দেয়ার পর ন্যাটো জোটের সদস্য দেশ দুটির মধ্যে যে উত্তেজনা দেখা দিয়েছে তারই ধারাবাহিকতায় এরদোগান এ কথা বললেন।
আজ (মঙ্গলবার) রাজধানী আংকারায় এরদোগান এক সমাবেশে ভাষণ দেয়ার সময় এ কথা বলেন। এর একদিন আগে এরদোগান নেদারল্যান্ডের বিরুদ্ধে রাজনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছেন। এর আওতায় তুরস্ক ও নেদারল্যান্ডের মধ্যে কোনো রাজনৈতিক সংলাপ হবে না, ডাচ রাষ্ট্রদূতকে তুরস্কে ফিরতে দেয়া হবে না এবং নেদারল্যান্ডের সব কূটনীতিকের জন্য তুরস্কের আকাশসীমা বন্ধ করে দেয়া হবে।
এছাড়া, নেদারল্যান্ডকে নাৎসীবাদী দেশ হিসেবেও আখ্যায়িত করেছিলেন এরদোগান। অন্যদিকে, ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুত্তে তার দেশকে নাৎসীবাদী বলার কারণে তুরস্ককে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৪