অবশেষে মারা গেল সেই কয়েন খেকো কচ্ছপ
কয়েন খেকো সেই কচ্ছপটি আজ (মঙ্গলবার) মারা গেছে। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের চুলাংকর্ন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডা. আচারিয়া সাইলাসুতা এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, কচ্ছপটির দেহে দ্বিতীয় দফা অস্ত্রোপচারের পর সেটি মারা গেছে। ৬ মার্চ কচ্ছপটির পেটে প্রথম দফা অস্ত্রোপচার চালিয়ে ৯১৫টি কয়েন বের করার পর গত প্রায় দুই সপ্তাহ সেটি সুস্থ্ ছিল। কিন্তু হঠাৎ করেই আবার অসুস্থ হয়ে পড়ায় দ্বিতীয় দফা অস্ত্রোপচারের প্রয়োজন হয়।
চিকিৎসকেরা জানিয়েছেন, ব্লাড পয়জনিং-এর কারণে কচ্ছপটির মৃত্যু হয়েছে। গত ৬ মার্চ বিশালাকায় ওই কচ্ছপের পেটে অস্ত্রোপচার চালিয়ে পাওয়া যায় ৯১৫টি কয়েন।

সে সময় থাইল্যান্ডের চনবৌরি প্রদেশের ছোট একটি পার্কে বাস করতো বিশালাকার ওই কচ্ছপটি। কয়েক দিন ধরে অসুস্থ থাকায় পশুচিকিৎসকরা এক্স-রে করে দেখতে পান কচ্ছপের পেটের ভেতর ধাতব বস্তু রয়েছে। এরপরই ‘ব্যাংক’ নামের ২৫ বছরের ওই কচ্ছপের পেটে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন তারা।

অস্ত্রোপচারের জন্য কচ্ছপটিকে ব্যাংককে নিয়ে যাওয়া হয়। প্রায় ঘণ্টা দেড়েক ধরে চলে অস্ত্রোপচার। একে একে ৯১৫টি কয়েন পেটের ভেতর থেকে বের করেন তারা।
পার্সটুডে/সোহেল আহম্মেদ/২১