ন্যাটো শীর্ষ সম্মেলনে যোগ দিতে মে মাসে ব্রাসেলস যাবেন ট্রাম্প
https://parstoday.ir/bn/news/world-i34892-ন্যাটো_শীর্ষ_সম্মেলনে_যোগ_দিতে_মে_মাসে_ব্রাসেলস_যাবেন_ট্রাম্প
হোয়াইট হাউজ জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাটো শীর্ষ সম্মেলনে যোগ দিবেন। আগামী ২৫ মে ব্রাসেলসে এ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ২২, ২০১৭ ০৭:১১ Asia/Dhaka
  • ন্যাটো শীর্ষ সম্মেলনে যোগ দিতে মে মাসে ব্রাসেলস যাবেন ট্রাম্প

হোয়াইট হাউজ জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাটো শীর্ষ সম্মেলনে যোগ দিবেন। আগামী ২৫ মে ব্রাসেলসে এ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।

হোয়াইট হাউজের বিবৃতিতে বলা হয়েছে, ন্যাটোভুক্ত দেশগুলোর সমস্থানীয়দের সঙ্গে বৈঠকে মার্কিন নেতৃত্বাধীন এ সামরিক জোটের প্রতি ওয়াশিংটনের শক্তিশালী পুনরায় ব্যক্ত করবেন ট্রাম্প।  ‌এ ছাড়া, সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ে ন্যাটোর ভূমিকা নিয়েও আলোচনা হবে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, ন্যাটো মহাসচিব জেন্স স্টোলেনবার্গকে আগামী মাসের ১২ তারিখে হোয়াইট হাউজে স্বাগত জানাবেন ট্রাম্প। জাতীয় এবং আন্তর্জাতিক নিরাপত্তা সংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবেলায় ন্যাটোকে কি ভাবে শক্তিশালী করা যায় তা নিয়ে স্টোলেনবার্গের সঙ্গে আলোচনা করবেন তিনি।# 

পার্সটুডে/মূসা রেজা/২২