উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা ব্যর্থ হয়েছে: দক্ষিণ কোরিয়া
https://parstoday.ir/bn/news/world-i34898-উত্তর_কোরিয়ার_ক্ষেপণাস্ত্র_পরীক্ষা_ব্যর্থ_হয়েছে_দক্ষিণ_কোরিয়া
দক্ষিণ কোরিয়া বলেছে, পিয়ংইয়ং একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর চেষ্টা করেছিল। কিন্তু তা ব্যর্থ হয়েছে।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
মার্চ ২২, ২০১৭ ১১:১০ Asia/Dhaka
  • উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা ব্যর্থ হয়েছে: দক্ষিণ কোরিয়া

দক্ষিণ কোরিয়া বলেছে, পিয়ংইয়ং একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর চেষ্টা করেছিল। কিন্তু তা ব্যর্থ হয়েছে।

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, উত্তর কোরিয়ার পূর্বাঞ্চলীয় উপকূলীয় শহর ওনসান থেকে আজ (বুধবার) এ ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছিল।

সিউলের সামরিক মুখপাত্র বলেছেন, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ছোঁড়ার বিষয়ে দক্ষিণ কোরিয়া এবং আমেরিকা অবহিত ছিল। তবে তারা মনে করছে, এ পরীক্ষা ব্যর্থ হয়েছে। জাপান কর্তৃপক্ষও এ বক্তব্য সমর্থন করেছে। এদিকে, মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা বলেছেন, উৎক্ষেপণের কয়েক সেকেন্ডের মধ্যেই বিস্ফোরিত হয় ক্ষেপণাস্ত্রটি।

অবশ্য কয়টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছিল খবরে সে সম্পর্কে কিছু বলা হয় নি কিংবা ক্ষেপণাস্ত্রের প্রকৃতি বা ধরণ সম্পর্কেও কোনো তথ্য দেয়া হয় নি।

উচ্চক্ষমতার রকেট ইঞ্জিনের সফল পরীক্ষা চালানোর কয়েক দিনের মধ্যেই এটি ঘটল। খবরে বলা হয়, নতুন রকেট ইঞ্জিনের নিয়ন্ত্রণ ব্যবস্থার কার্যকারিতা এবং কাঠামোগত নিরাপত্তার পরীক্ষা চালানো হয়। উপগ্রহ ছোঁড়ায় বিশ্বমানের সক্ষমতা অর্জনে নতুন ইঞ্জিন সহায়তা করবে বলেও এতে দাবি করা হয়েছিল।#

পার্সটুডে/মূসা রেজা/২২