আস্তানা বৈঠক আবার শুরুর আহ্বান জানাল জাতিসংঘ
সিরিয়ার সরকার এবং বিরোধী পক্ষের মধ্যে পুনরায় শান্তি আলোচনা শুরুর জন্য ইরান রাশিয়া এবং তুরস্কের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। সিরিয়ার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কাজাখস্তানের আস্তানায় এ আলোচনা পুনরায় শুরুর আহ্বান জানায় জাতিসংঘ। যুদ্ধবিরতি লঙ্ঘন করে সিরিয় রাজধানীর কেন্দ্রস্থল দখলের ক্রমবর্ধমান চেষ্টা বিরোধী গোষ্ঠীগুলো করছে তখন এ আহ্বান জানানো হলো।
সুইস নগরী জেনেভায় পঞ্চম দফা শান্তি আলোচনার অবকাশে এ কথা বলেন জাতিসংঘের সিরিয়া বিষয়ক বিশেষ দূত স্টাফেন ডি মিসতুরা। তিনি বলেন, জাতিসংঘ প্রত্যাশা করছে এবং জোরদার পরামর্শ দিচ্ছে যে আস্তানা বৈঠকের প্রক্রিয়ার সঙ্গে জড়িতরা পরিস্থিতি আবার নিজেদের হাতে তুলে নিন। সিরিয়ার পরিস্থিতি বর্তমানে উদ্বেগজনক রূপ নিয়েছে উল্লেখ করে তিনি আরো বলেন, জাতিসংঘের আশা যে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য যত দ্রুত সম্ভব আস্তায় নতুন বৈঠক বসবে।
চলতি বছরের শুরু থেকেই ইরান, রাশিয়া এবং তুরস্কের মধ্যস্থতায় আস্তানায় সিরিয় সরকার এবং বিরেধী গোষ্ঠীগুলোর মধ্যে তিন দফা বৈঠক অনুষ্ঠিত হয়।
ত্রিদেশীয় বৈঠকেই সিরিয়ায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার পদ্ধতির বিষয়ে সবপক্ষ সম্মত হয়। সিরিয়ার জাতীয় সার্বভৌমত্ব বজায় রাখার বিষয়ে এবং সিরিয়া সংকট সামরিক ভাবে নিষ্পত্তি করা সম্ভব নয় বলেও মেনে নেয়া হয়।#
পার্সটুডে/মূসা রেজা/২৫