ইয়েমেনি বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি ১০০ ভাড়াটে সেনা নিহত
https://parstoday.ir/bn/news/world-i36150-ইয়েমেনি_বাহিনীর_ক্ষেপণাস্ত্র_হামলায়_সৌদি_১০০_ভাড়াটে_সেনা_নিহত
ইয়েমেনের সেনাবাহিনী এবং জনপ্রিয় হুথি যোদ্ধাদের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১০০ সৌদি ভাড়াটে সেনা নিহত হয়েছে। লোহিত সাগরের উপকূলীয় নগরী মোখার কাছে এসব উগ্রবাদী নিহত হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ১৩, ২০১৭ ১২:২৮ Asia/Dhaka
  • ইয়েমেনি বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি ১০০ ভাড়াটে সেনা নিহত

ইয়েমেনের সেনাবাহিনী এবং জনপ্রিয় হুথি যোদ্ধাদের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১০০ সৌদি ভাড়াটে সেনা নিহত হয়েছে। লোহিত সাগরের উপকূলীয় নগরী মোখার কাছে এসব উগ্রবাদী নিহত হয়েছে।

নিহতদের মধ্যে সুদানের এক কমান্ডার এবং আরব আমিরাতের দুই সেনা রয়েছে। ইয়েমেনের সাবা নেট নিউজ এ খবর দিয়েছে। এতে বলা হয়েছে, মোখা নগরীর পূর্বাঞ্চলে সৌদি ভাড়াটে সেনাদের অবস্থানে কাতিউশা এবং কাহ্‌হার -২ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে।

এ ছাড়া, পূর্ব মোখার আল-মাফ্রাক এবং তায়ে’জ প্রদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খালিদ বিন ওয়ালিদ ঘাঁটিতে প্রচণ্ড যুদ্ধ চলার খবর পাওয়া গেছে। গত কয়েক সপ্তাহ ধরে মোখায় সৌদি ভাড়াটে সেনা এবং ইয়েমেনি বাহিনীর মধ্যে প্রচণ্ড লড়াই চলার খবর পাওয়া গেছে।#

পার্সটুডে/মূসা রেজা/১৩