এস-৪০০ কেনার জন্য রাশিয়ার সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে: তুরস্ক
https://parstoday.ir/bn/news/world-i36630-এস_৪০০_কেনার_জন্য_রাশিয়ার_সঙ্গে_আলোচনা_চূড়ান্ত_পর্যায়ে_রয়েছে_তুরস্ক
তুরস্ক বলেছে, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা এস-৪০০ কেনার জন্য রাশিয়ার সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ২২, ২০১৭ ০৪:৪৫ Asia/Dhaka
  • এস-৪০০ কেনার জন্য রাশিয়ার সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে: তুরস্ক

তুরস্ক বলেছে, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা এস-৪০০ কেনার জন্য রাশিয়ার সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

তুর্কি প্রতিরক্ষামন্ত্রী ফিকিরি ইশিক এক সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন। তিনি আরো বলেন, চূড়ান্ত পর্যায়ে মানে এই নয় যে আগামী কালে সকালেই এ সংক্রান্ত চুক্তি সই করব। তিনি আরো বলেন, এটি পরিষ্কার যে তুরস্কের একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন তবে আর্থিক ভাবে কার্যকর কোনো ব্যবস্থা প্রস্তাব ন্যাটো সদস্য দেশগুলো দেয়নি।

ন্যাটোর ব্যবস্থার সঙ্গে এস-৪০০ সম্পৃক্ত করতে পারবে না আঙ্কারা এবং এ রকম কিছু করার ইচ্ছাও নেই বলেও জানান তিনি। গত ফেব্রুয়ারি মাসে ইশিক বলেছিলেন, তুরস্ক নিজস্ব প্রযুক্তিতে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির কাজে হাত দিয়েছে। কিন্তু এটি তৈরিতে যথেষ্ট সময় প্রয়োজন। এদিকে তুরস্কের জরুরি ভিত্তিতে এই ব্যবস্থা দরকার। তাই রাশিয়ার কাছ থেকে এস-৪০০ কেনার বিষয়ে আলোচনা শুরু করেছে আঙ্কারা।

এস-৪০০ কেনার ব্যাপারে রাশিয়ার সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলেও সে সময় উল্লেখ করেছিলেন তিনি।#

পার্সটুডে/মূসা রেজা/২২