কার্ল ভিনসনের সঙ্গে সামরিক মহড়া শুরু করেছে জাপানি ডেস্ট্রয়ার
https://parstoday.ir/bn/news/world-i36714-কার্ল_ভিনসনের_সঙ্গে_সামরিক_মহড়া_শুরু_করেছে_জাপানি_ডেস্ট্রয়ার
মার্কিন বিমানবাহী রণতরী কার্ল ভিনসনের নেতৃত্বাধীন স্ট্রাইক গ্রুপের সঙ্গে সামরিক মহড়া শুরু করেছে জাপানের নৌবাহিনীর দুই ডেস্ট্রয়ার। পশ্চিমাঞ্চলীয় প্রশান্ত মহাসাগরে আজ(রোববার) এ মহড়া শুরু হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ২৩, ২০১৭ ১৫:০৮ Asia/Dhaka
  • কার্ল ভিনসনের সঙ্গে সামরিক মহড়া শুরু করেছে জাপানি ডেস্ট্রয়ার

মার্কিন বিমানবাহী রণতরী কার্ল ভিনসনের নেতৃত্বাধীন স্ট্রাইক গ্রুপের সঙ্গে সামরিক মহড়া শুরু করেছে জাপানের নৌবাহিনীর দুই ডেস্ট্রয়ার। পশ্চিমাঞ্চলীয় প্রশান্ত মহাসাগরে আজ(রোববার) এ মহড়া শুরু হয়েছে।

জাপানি নৌবাহিনী বলেছে, ফিলিপাইনের কাছাকাছি এলাকায় এ মহড়ায় জাপানের আশিগারা এবং সামিদারে ডেস্ট্রয়ার কৌশলগত অনুশীলন চালাবে।

চলতি মাসের শেষের দিকে কার্ল ভিনসন কোরিয় উপদ্বীপের কাছাকাছি পৌঁছাবে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা। উত্তর কোরিয়ার সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবং সম্ভাব্য পরমাণু পরীক্ষাকে কেন্দ্র করে এ বিমানবাহী রণতরীকে ওই এলাকায় মোতায়েন করা হয়।#

পার্সটুডে/মূসা রেজা/২৩