মার্কিন স্ট্রাইক গ্রুপের সঙ্গে জাপানের মহড়া : ট্রাম্প-অ্যাবে-শি ফোনালাপ
https://parstoday.ir/bn/news/world-i36746-মার্কিন_স্ট্রাইক_গ্রুপের_সঙ্গে_জাপানের_মহড়া_ট্রাম্প_অ্যাবে_শি_ফোনালাপ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়া নিয়ে জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ফোনালাপ করেছেন। জাপানের নৌবাহিনী যখন মার্কিন বিমানবাহী রণতরী কার্ল ভিনসনের নেতৃত্বাধীন স্ট্রাইক গ্রুপের সঙ্গে সামরিক মহড়া শুরু করেছে তখন এ ফোনালাপ করা হলো।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ২৪, ২০১৭ ০৭:৫১ Asia/Dhaka
  • মার্কিন স্ট্রাইক গ্রুপের সঙ্গে জাপানের মহড়া : ট্রাম্প-অ্যাবে-শি ফোনালাপ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়া নিয়ে জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ফোনালাপ করেছেন। জাপানের নৌবাহিনী যখন মার্কিন বিমানবাহী রণতরী কার্ল ভিনসনের নেতৃত্বাধীন স্ট্রাইক গ্রুপের সঙ্গে সামরিক মহড়া শুরু করেছে তখন এ ফোনালাপ করা হলো।

অ্যাবে টোকিওতে আজ(সোমবার) সাংবাদিকদের বলেন, আমি বলছি,  উত্তর কোরিয়ার বিরুদ্ধে সব ধরণের চিন্তা ভাবনা করা হচ্ছে এ জন্য তৎপরতা চালানোর এবং কথা বলার যোগ্যতা প্রেসিডেন্ট ট্রাম্পের আছে। উত্তর কোরিয়াকে ধৈর্য ধরার কঠোর আহ্বান আমেরিকা এবং  জাপান জানানোর ব্যাপারে তাদের মধ্যে ঐকমত্য হয়েছে বলেও জানান তিনি। 

অ্যাবে আরো জানান, কার্ল ভিনসনের সঙ্গে সামরিক মহড়া শুরু করেছে জাপান। এদিকে মার্কিন স্ট্রাইক গ্রুপের সঙ্গে নৌমহড়ার নামার বিষয়টি দক্ষিণ কোরিয়াও বিবেচনা করছে বলেও জানানো হয়।

এছাড়া, শি এবং ট্রাম্পের মধ্যে ফোনালাপের কথা জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম শিনহুয়া। তবে এ নিয়ে সুনির্দিষ্ট ভাবে কিছু জানান হয় নি।#

পার্সটুডে/মূসা রেজা/২৪