‘উ. কোরিয়ার ইস্যু সামরিক ভাবে সমাধানের চেষ্টায় মহা বিপর্যয় নেমে আসবে’
https://parstoday.ir/bn/news/world-i36888-উ._কোরিয়ার_ইস্যু_সামরিক_ভাবে_সমাধানের_চেষ্টায়_মহা_বিপর্যয়_নেমে_আসবে’
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ আজ(বুধবার) হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, উত্তর কোরিয়ার ইস্যু সামরিক ভাবে সমাধানের চেষ্টা করা হলে গোটা এলাকায় বিপর্যয় নেমে আসবে। পাশাপাশি দক্ষিণ কোরিয়ার মার্কিন অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ‘থাড’ মোতায়েন নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
এপ্রিল ২৬, ২০১৭ ১৫:২৯ Asia/Dhaka
  • ‘উ. কোরিয়ার ইস্যু সামরিক ভাবে সমাধানের চেষ্টায় মহা বিপর্যয় নেমে আসবে’

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ আজ(বুধবার) হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, উত্তর কোরিয়ার ইস্যু সামরিক ভাবে সমাধানের চেষ্টা করা হলে গোটা এলাকায় বিপর্যয় নেমে আসবে। পাশাপাশি দক্ষিণ কোরিয়ার মার্কিন অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ‘থাড’ মোতায়েন নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, প্রকাশ্য যে সব সামরিক ব্যবস্থার কথা প্রথম থেকেই বলা হচ্ছে তা কোরিয় উপদ্বীপ এবং গোটা উত্তরপূর্ব এশিয়ার জন্য বিপর্যয় ডেকে আনবে। আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক ষষ্ঠ মস্কো সম্মেলনে এ সব কথা বলেন তিনি।

এ ছাড়া, উত্তর কোরিয়া কথিত হুমকির অজুহাতে আমেরিকা ও তার মিত্রদের অসমঞ্জস্য সামরিক শক্তি মোতায়েন এবং সামরিক তৎপরতায়ও গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি।#

পার্সটুডে/মূসা রেজা/২৬