নিষেধাজ্ঞা কঠোর হবে: সিনেটরদের ডেকে জানাল হোয়াইট হাউজ
https://parstoday.ir/bn/news/world-i36900-নিষেধাজ্ঞা_কঠোর_হবে_সিনেটরদের_ডেকে_জানাল_হোয়াইট_হাউজ
উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরো কঠোর করার পাশাপাশি দেশটির ওপর চাপ সৃষ্টি করার জন্য কূটনৈতিক পদক্ষেপ শক্তিশালী করার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন সরকার। বুধবার নজিরবিহীনভাবে দেশটির সব সিনেটেরকে হোয়াইট হাউজে তলব করে এ কথাই জানিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
এপ্রিল ২৭, ২০১৭ ০২:৪১ Asia/Dhaka
  • বুধবার উত্তর কোরিয়ার পূর্ব উপকূলে চালানো বিশাল সামরিক মহড়ার এই দৃশ্য প্রকাশ করেছে পিয়ংইয়ং
    বুধবার উত্তর কোরিয়ার পূর্ব উপকূলে চালানো বিশাল সামরিক মহড়ার এই দৃশ্য প্রকাশ করেছে পিয়ংইয়ং

উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরো কঠোর করার পাশাপাশি দেশটির ওপর চাপ সৃষ্টি করার জন্য কূটনৈতিক পদক্ষেপ শক্তিশালী করার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন সরকার। বুধবার নজিরবিহীনভাবে দেশটির সব সিনেটেরকে হোয়াইট হাউজে তলব করে এ কথাই জানিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন।

উত্তর কোরিয়া নতুন করে পরমাণু অস্ত্রের পরীক্ষা চালাতে পারে- এমন খবরের পরিপ্রেক্ষিতে ওয়াশিংটন ও পিয়ংইয়ংয়ের মধ্যে যখন তীব্র উত্তজনা চলছে তখন মার্কিন সিনেটের ১০০ সদস্যের সবাইকে ডেকে বিশেষ ব্রিফিং দিয়েছে হোয়াইট হাউজ।  

এ ছাড়া, উত্তর কোরিয়ার সেনাবাহিনীর ৮৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার নিজের পূর্ব উপকূলে তাজা গোলা ব্যবহার করে বিশাল মহড়া চালিয়েছে পিয়ংইয়ং।

ব্রিফিংয়ের পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন, প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস ও ন্যাশনাল ইন্টেলিজেন্স’র পরিচালক ড্যান কোটস এক যৌথ বিবৃতিতে বলেছেন, কোরিয় উপদ্বীপে স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি ওই উপদ্বীপকে পরমাণু অস্ত্রমুক্ত করতে চায় ওয়াশিংটন। এই লক্ষ্য অর্জনের জন্য কূটনৈতিক প্রচেষ্টা চালানোর সঙ্গে সঙ্গে আমেরিকা ও তার মিত্রদের রক্ষার জন্য সামরিক প্রস্তুতিও থাকবে বলে বিবৃতিতে তারা জানান।

হোয়াইট হাউজের ব্রিফিং শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন মার্কিন সিনেটররা

উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র কর্মসূচিকে কেন্দ্র করে দেশটির বিরুদ্ধে গত বছরই কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছিল তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসন।

হোয়াইট হাউজের একজন কর্মকর্তা জানিয়েছেন, উত্তর কোরিয়াকে সন্ত্রাসবাদের সমর্থক দেশগুলোর তালিকায় ফিরিয়ে আনার কথাও গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।

উত্তর কোরিয়ার দিক থেকে আসা হুমকি মোকাবিলায় ট্রাম্প প্রশাসন কতখানি আন্তরিক তা বোঝানোর জন্য বুধবার মার্কিন সিনেটরদের হোয়াইট হাউজে ডেকে পাঠানো হয়। আমেরিকার ইতিহাসে সব সিনেটরকে হোয়াইট হাউজে ডেকে পাঠানোর ঘটনা এই প্রথম ঘটল।#

পার্সটুড/মুজাহিদুল ইসলাম/২৭